অনলাইন ডেস্ক
প্রিন্ট
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ১২:২১ অপরাহ্ণ
এসময় নাহিদ বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনও রাজনৈতিক অঙ্গনে মুক্তিযুদ্ধ নিয়ে সুরাহা হয়নি। চলে পক্ষ বিপক্ষ এবং ইসলাম বনাম মুক্তিযুদ্ধের রাজনীতি। দেশের কল্যাণে এমন রাজনীতি থেকে সব দলকে বেরিয়ে আসার আহবান জানান নাহিদ।
নাহিদ বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ দিয়ে বাংলাদেশকে বিভাজিত করে রেখেছিলো। আমরা মনে করি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি৷ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র করতে বারবার চেষ্টা করেছে। আমরা পাঁচ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।
নাহিদ আরও বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখার আর কোনো উপায় নেই। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের দিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ বাহিনী যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা আঘাত চালিয়ে যাবো।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই।
এদিকে ১৬ ডিসেম্বর নিয়ে ভারতের নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টের সমালোচনা করে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয়কে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন, ইতিহাস বিকৃতি করেছেন। অবিলম্বে তার এ বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত এর বিরুদ্ধে বিবৃতি জারি করতে হবে।
এসময় দলটির অন্য নেতারা বলেন, স্বৈরাচার বিদায় হলেও এখনও দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ মুছে যায়নি। দেশের জনগণ সচেতন হলে এ আধিপত্যবাদ মুছে ফেলা সম্ভব হবে।
এর আগে বিকেলে এনসিপির বাংলা মটর কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া আগ্রাসন বিরোধী যাত্রা শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে এসে শেষ হয়।
Posted ১২:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর