বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালিত

রাসেল আহমদ   প্রিন্ট
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৪:৩৩ পূর্বাহ্ণ

বৃটেনের কার্ডিফ বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালিত

গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত, মাল্টিকালচারাল,ও মাল্টিন্যাশনালের বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের শাহজালাল বাংলা স্কুলে ভাষা সংগ্রামের অহংকারের ৭৩ বছর পালন উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ শে ফেব্রুয়ারি) শাহজালাল কালচারাল সেন্টারে কবিতা আবৃত্তি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শাহজালাল মসজিদ কমিটির সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া, স্কুল কমিটির সাবেক সভাপতি আক্তারউজ্জামান কুরেশি নিপু, আব্দুল মুমিন, শেখ আতিকুজ্জামান, ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন।
আমাদের ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাবার পর অমর একুশের চেতনা আজ দেশের গন্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অনুপ্রেরণা জোগাচ্ছে বলে উল্লেখ করে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর। অন্য বক্তারা ব্রিটেনে বেড়ে উঠা নব প্রজন্মের সন্তানদেরকে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরতে ও বাংলা ভাষা সম্মন্ধে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে বাংলা স্কুলে পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করতে কমিউনিটির সবাইকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us