নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ১৫ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ
‘শেকড়ের সন্ধানে-ফিরে চলো মাটির টানে’ স্লোগানে ১৩ এপ্রিল রোববার বিকেল ৩টা থেকে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে। উত্তর আমেরিকায় বাংলাদেশীদের বাণিজ্যিক রাজধানী খ্যাত জাকসন হাইটসকে এ উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে। কারণ, একইদিন জ্যাকসন হাইটসে ‘বাংলাদেশ প্যারেড’ও অনুষ্ঠিত হবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে। বাংলা নতুন বছরকে বরণে প্রবাসী বাঙালিদের মধ্যে এবারের উদ্দিপনা যে কোন সময়ের চেয়ে বেশী। কারণ, ইতিমধ্যেই নিউইয়র্ক স্টেট পার্লামেন্টেও পয়লা বৈশাখ’কে বাঙালিদের অনন্য একটি দিন হিসেবে স্বীকৃতি দিয়ে ইতিমধ্যেই রেজ্যুলেশন পাশ হয়েছে। আলবেনী পার্লামেন্ট ভবনে বৈশাখ বরণের সে উৎসবটি হচে ৭ এপ্রিল। এদিকে, মঙ্গল শোভাযাত্রাকে সাফল্যমন্ডিত করতে একুশে পদকপ্রাপ্ত কন্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছে। ইতিমধ্যেই ডজনখানেক সংগঠন তালিকাভুক্ত হয়েছে শোভাযাত্রায় দলবল নিয়ে অংশগ্রহণের জন্যে।
এছাড়াও বাংলা নতুন বছরকে স্বাগত জানানোর লক্ষ্যে ১৪ এপ্রিল সোমবার দুপুর ২:৩০ থেকে ৫:৩০ টা পর্যন্ত বৈশাখী কবিতাপাঠ ও বই উৎসব আয়োজন করা হয়েছে উডহেভেন পাবলিক লাইব্রেরিতে (৮৫-৪১ ঋড়ৎবংঃ চশুি, ডড়ড়ফযধাবহ, ঘণ ১১৪২১ )। এই অনুষ্ঠানে ঢাকা থেকে আসবেন কবি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরভ শিকদার, মাওলা ব্রাদার্স-এর সত্ত্বাধিকারী আহমেদ মাহমুদল হক ও নালন্দা প্রকাশনীর রেদওয়ান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর অ্যামিরিটাস জোন ডিকবি। অনুষ্ঠান সাজানো হয়েছে কবিকণ্ঠে বর্ষবরণ, মার্কিন কবিদের কবিতাপাঠ, কবিতা আবৃত্তি, প্রকাশকের সাথে আলাপন, নারী নির্যাতন রোধে সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা, সঙ্গীতসহ নানান আয়োজন ও বই উৎসব দিয়ে। বই উৎসবে অংশ নেবে মাওলা ব্রাদার্স, নালন্দা প্রকাশনী, ফেরল প্রেস, শব্দগুচ্ছ প্রেস ও স্থানীয় লেখক-কবি বৃন্দ। অনুষ্ঠান শেষে বৈশাখী আপ্যায়নের ব্যবস্থা থাকবে বলে আয়োজক সংগঠন ‘শব্দগুচ্ছ’র কর্মকর্তা কবি হাসানাল আব্দুল্লাহ জানিয়েছেন।
Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর