আনিসুর রহমান
প্রিন্ট
রবিবার, ২৯ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৪৭ পূর্বাহ্ণ
বৈশাখ বরণের অনুষ্ঠানে শিল্পীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
বাংলা নতুন বছরকে বরণ এবং রবীন্দ্র-নজরুল জয়ন্তি উপলক্ষে ২৭ জুন অপরাহ্নে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে অনাড়ম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক সাড়িতে ছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা। তবে কাউকেই কথা বলার সুযোগ দেয়া হয়নি। কন্সাল জেনারেল মোজাম্মেল হক কথা বলেছেন এবং অনুষ্ঠানের মেজাজের পরিপূরক সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পীরা।
বৈশাখ বরণের অনুষ্ঠানে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ইসরাত জাহানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ, বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, বিএনপি নেতা এম এ সবুর,. নাসিম আহমেদ, মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব বাবর আলী, সুরুজ্জামান, যুবদল নেতা ও জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা বাচচু মিয়া, ড. খন্দকার মোশারফ হোসেন ফাউন্ডেশনের সভাপতি আলামিন সুমন, .অধ্যাপক ডঃ শওকত আলী, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি এম জাহাংগীর আলম, নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক দেওয়ান কাউসার, আনিসুর রহমান, নীরা রাব্বানী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস উদ্দিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি গোলাম হোসেন, নুর আমিন, তারেক হাসান খান, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির মেম্বার আতোয়ারুল আলম প্রমুখ। শিল্পীগণের মধ্যে ছিলেন রিজিয়া পারভীন, রেশমী মিরজা এবং তমা চক্রবর্তী।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর