নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২২ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:৫৮ পূর্বাহ্ণ
কংগ্রেসওম্যান গ্রেস মেং।
বাংলাদেশে শুক্রবার সকালের ভূমিকম্পে হতাহত এবং ক্ষতির সংবাদে গভীর দু:খ এবং সমবেদনা জানিয়ে ২১ নভেম্বর অপরাহ্নে প্রদত্ত এক বিবৃতিতে মার্কিন কংগ্রেসে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কংগ্রেসওম্যান (নিউইয়র্ক-ডেমক্র্যাট) গ্রেস মেং বলেছেন, ভয়ংকর একটি পরিস্থিতিতে নিপতিত বাংলাদেশের জনগণের জন্যে আমি খুবই ব্যথিত। ভ’মিকম্পে প্রাণহানী এবং আহত হবার ঘটনাও অসহনীয়। আমি ক্ষতিগ্রস্ত সকলের জন্যে প্রার্থনা করছি। এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছি। এমন একটি ব্যদনাদায়ক কঠিন পরিস্থিতিতে নিপতিত মানুষের পাশে রয়েছে আমার অফিস। ক্ষতিগ্রস্ত এবং স্বজন হারানো কম্যুনিটির সদস্যগণের যে কোন সহায়তার জন্যেও আমার অফিস প্রস্তুত রয়েছে।
উল্লেখ্য, কয়েক দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে প্রাণঘাতি এই ভ’মিকম্পে প্রাথমিক তথ্য অনুযায়ী মারা গেছে ১০ জন এবং আহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভ’মিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭ এবং ভ’মিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূর নরসিংদীর মধাবদী, কেন্দ্র ছিল ভ’পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। স্থায়িত্ব ছিল ২৬ সেকেন্ড।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর