মতবিনিময় সভায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বারোপ

আনিসুর রহমান   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ

মতবিনিময় সভায় অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বারোপ

মতবিনিময় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন শাহনেওয়াজ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব’র উদ্যোগে ২৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় এক মতবিনিময়ে মিলিত হন প্রধান উপদেষ্টার সংবাদ সংগ্রহের জন্যে জাতিসংঘে আগত সাংবাদিকরা। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার।

মতবিনিময় অনুষ্ঠানে নানা ইস্যুতে কথা বলেছেন আজকাল পত্রিকার সম্পাদক শাহনেওয়াজ, ইমিগ্রেশন ও দুর্ঘটনায় ক্ষতিপূরণ আদায়ে বিশেষ খ্যাতি অর্জনকারি এটর্নী মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ প্রমুখ। আলোচনায় অংশগ্রহণকারিরা পেশাগত উৎকর্ষ সাধনে দেশ ও প্রবাসে কর্মরত সাংবাদিকরা পরস্পরের সহযোগী হয়ে থাকার অঙ্গিকার করেন। এটর্নী মঈন চৌধুরী সকলকে অনুসন্ধানী সংবাদে নিবেদিত হবার আহবান জানিয়ে বলেন, চলমান ঘটনাবলি এখোন সোস্যাল মিডিয়ায় তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। তাই পেশাদার সাংবাদিকগণকে খবরের নেপথ্য কাহিনী উপস্থাপনে মনোযোগী হওয়া দরকার।

Facebook Comments Box

Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us