মাণিকগঞ্জ কল্যাণ সমিতির ঈদ পূর্নমিলনী ৪ মে

আনিসুর রহমান   প্রিন্ট
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৫ পূর্বাহ্ণ

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির ঈদ পূর্নমিলনী ৪ মে

বৈশাখী উৎসব ও ঈদ পুনর্মিলনের পোস্টার।

নিউইয়র্কে মাণিকগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে বৈশাখ বরণ ও ঈদ পূর্নমিলনী উৎসব অনুষ্ঠিত হবে ৪ মে রোববার সন্ধ্যায় জ্যামাইকাস্থ ইকরা পার্টি হলে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। ইতিমধ্যেই ফারহানা মবিন এবং মিরানা দেওয়ানের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে শক্তিশালী একটি আহবায়ক কমিটি। গত বছরের অভিজ্ঞতায় এবারের আয়োজনকে আরো বর্ণময় আরো প্রাণবন্ত করার সংকল্প ঘোষণা করেছেন সমিতির সর্বস্তরের নেতা-কর্মীরা।

উৎসবে এবারও নিজ নিজ ঘরে তৈরী বাঙালি রসনায় পরিপূর্ণ পিঠা ছাড়াও থাকবে রুচিশীল খাবারের সমারোহ। বৈশাখ বরণ ও ঈদ পুনর্মিলনী উৎসবের জন্যে গঠিত কমিটির কর্মকর্তারা হলেন : আহবায়ক-ফারহানা মবিন, সদস্য সচিব-মিরানা দেওয়ান, সমন্বয়ক -সৈয়দা পারভিন আক্তার। আরো আছেন কল্যাণ সমিতির সভাপতি লুৎফর রহমান যুবায়ের, সাধারন সম্পাদক সজিব চৌধুরী। মাণিকগঞ্জের সকল প্রবাসীকে সপরিবারে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us