মাসুমা খানের মুক্তি প্রসঙ্গে

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৪ পূর্বাহ্ণ

মাসুমা খানের মুক্তি প্রসঙ্গে

ডিটেনশন সেন্টার থেকে মুক্তির পর কন্যা রিয়া খানের সাথে মাসুমা খান। ছবি-পারিবারিক অ্যালবাম।

স্বামী কর্তৃক স্ট্যাটাস এডজাস্টমেন্টের আবেদনের প্রক্রিয়ায় থাকা বাংলাদেশী মাসুমা খান (৬৪)কে গ্রেফতার এবং দীর্ঘ আইনি লড়াইয়ে আইসের ডিটেনশন সেন্টার থেকে মুক্তি সম্পর্কিত সংবাদে কিছু তথ্য বিভ্রান্তি রয়েছে। তার সংশোধনী এখানে দেয়া হলো। প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, ২০২০ সালে তার স্বামী ইশতিয়াক খান স্ট্যটাস এডজাস্টমেন্টের আবেদন করেন ২০২০ সালে। প্রকৃত পক্ষে তা হবে ২০১৫ সাল।

১৪ নভেম্বর ইমিগ্রেশন কোর্টে নয় আইস অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। আর তিনি মুক্তিলাভ করেছেন ফ্রেসনোতে অবস্থিত ‘ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়া’র ফেডারেল জজের নির্দেশে। এই আদালতে মাসুমা খানের কন্যা রিয়া খান জেডি এলএলএম আবেদন করেছিলেন বলে যে তথ্য উপস্থাপিত হয়েছে সেটিও সঠিক নয়। মাসুমা খানের অবিলম্বে মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন সাউথ এশিয়ান নেটওয়ার্কসহ কয়েকটি মানবাধিকার সংস্থা।

Facebook Comments Box

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us