মিশিগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল, সেক্রেটারি অনন্ত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৮ পূর্বাহ্ণ

মিশিগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল, সেক্রেটারি অনন্ত

মিশিগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান’ যুক্তরাষ্ট্র।

দরজা খুলে অনুষ্ঠানস্থলের গোল টেবিলে বসার আগেই ভেসে আসে পরিচয়ের কণ্ঠ “আমি ঢাকার জুয়েল”। এভাবেই সবার সঙ্গে পরিচিত হন আবু হোসাইন জুয়েল। অন্যদিকে, প্রায় ৪৮ বছর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে দুই মহাদেশ পাড়ি দিয়ে আজকের এই মিলনমেলায় হাজির হন বেলায়েত হোসাইন। স্মৃতি, নস্টালজিয়া আর বন্ধুত্বপূর্ণ তর্ক, রেললাইনের ওপারের হল ভালো না, এপারের এসব প্রাণবন্ত আড্ডার মধ্যদিয়েই শুরু হয় এই আয়োজন। প্রকৃতপক্ষে, এটি ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল গ্রাজুয়েট নিয়ে এক আবেগঘন মিলনমেলা।

হাড় কাঁপানো শীত ও তুষারপাত উপেক্ষা করে শনিবার, ২০ডিসেম্বর, দুপুরে সবাই মিলিত হন মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন নগরীর একটি বাংলাদেশি রেস্টুরেন্টে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯৭৫ সালের গ্রাজুয়েট থেকে শুরু করে ২০১৮ সালের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত গ্রাজুয়েটরাও এই আয়োজনে অংশ নেন। অনেকেই একে অপরকে আগে থেকে চিনলেও, সংগঠিতভাবে সবাই একই সঙ্গে বসার সুযোগ-এটাই ছিল প্রথম। কয়েক ঘণ্টার স্মৃতিচারণ, গল্প ও আড্ডা পরিণত হয় এক আনন্দঘন অভিজ্ঞতায়।
এই মিলনমেলার মধ্যদিয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগান, যুক্তরাষ্টের যাত্রা শুরুর কথা। একইসঙ্গে ঘোষণা করা হয় সংগঠনের প্রথম সংক্ষিপ্ত কমিটি। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের মোট ১৫জন প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কাজ ও পারিবারিক ব্যস্ততার কারণে আরও কয়েকজন অংশ নিতে না পারলেও, ভবিষ্যতে মিশিগান ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বাকৃবির গ্রাজুয়েটদের খুঁজে সংগঠনে যুক্ত করার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।

দুপুরের খাবারের আগে সবাই নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি চারণের পাশাপাশি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন-কীভাবে আমেরিকায় আসা, বর্তমানে কী পেশায় নিয়োজিত, পরিবার-পরিজনের পরিচয় ইত্যাদি।

অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ১৯৬৮ ব্যাচের কৃষি অনুষদের বেলায়েত হোসেন, যিনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে অবসর গ্রহণ করেছেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হওয়া পাঁচজন নারী শিক্ষার্থীর একজন ফাতেমা হোসাইন লিনা।

ড. রায়হানের প্রস্তাবনায় অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মিশিগানের সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির কর্মকর্তারা হলেন : : সভাপতি: ড. কামরুল মজুমদার (অধ্যাপক, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্স), সহ-সভাপতি: ড. মোজাহার হোসেন আহম্মদ (ডেপুটি ডিরেক্টর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), সাধারণ সম্পাদক: প্রকৌশলী সাইফ সিদ্দিকী অনন্ত, (ব্যবস্থাপক, স্টেলান্টিস), সাংগঠনিক সম্পাদক: ড. মো. আব্দুল হালিম সোহেল (স্টেলান্টিস)।

Facebook Comments Box

Posted ৯:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us