সেরা মেধাবীর এওয়ার্ডসহ বাংলাদেশী গুণগুণের গ্র্যাজুয়েশন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

সেরা মেধাবীর এওয়ার্ডসহ বাংলাদেশী গুণগুণের গ্র্যাজুয়েশন

জেকে অরণী গুণগুণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিজের ডিপার্টমেন্টে সেরা স্টুডেন্ট হওয়ার পাশাপাশি তার ইঞ্জিনিয়ারিং স্কুলের সবক‘টি ডিপার্টমেন্ট মিলে জেকে অরণী গুণগুণ হয়েছেন সেরাদের সেরা। সিসিএনওয়াই (সিটি কলেজ অব নিউইয়র্ক )এর ‘দ্য গ্রোভ স্কুল অব ইঞ্জিনিয়ারিং স্কুল’ থেকে ২০২৫ সালে ‘ভেলেডিকটরিয়ান‘ খেতাব-সহ ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করলেন বাংলাদেশী আমেরিকান জেকে অরণী গুণগুণ। এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো বাংলাদেশী মেয়ে এবারই প্রথম মেধাবিদের মধ্যে সেরা মেধার স্বাক্ষর রাখলেন। উল্লেখ্য, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি গুণগুণ কলিন পাওয়েল স্কুল হতে সোশিওলজি অর্থাৎ ডাবল মেজর নিয়ে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করেছেন। এই অর্জন গুণগুণের পরিবার তথা বাংলাদেশি কমিউনিটির জন্য আনন্দের ও গৌরবের।

মা-বাবা-ভাইয়ের সাথে জেকে অরণী গুণগুণ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

উল্লেখ্য, করোনা মহামারির সময় বন্ধ হয়ে যাওয়া নিউইয়র্ক ওয়াটার এনভায়রনমেন্টাল অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট ক্লাবকে গুনগুন নিজ উদ্যোগে পুনরায় চালু করেন, যে ক্লাবের চেয়ারপারসনও ছিলেন তিনি। তারই নেতৃত্বে¡ এই ক্লাবটি এ বছর নিউইয়র্ক স্টেটে সেরা ক্লাব নির্বাচিত হয়, যা সিসিএনওয়াইয়ের ইতিহাসে এবারই প্রথম ঘটল। এছাড়াও একাডেমিক প্রোগ্রামের জন্য ২০২৫ সালের সিসিএনওয়াইয়ের ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই ‘মেডেলিস্ট‘ হয়েছেন গুনগুন, লিডারশিপ ও রিসার্চ ওয়ার্কের জন্য এ্যানুয়াল ‘কিউনি ক্রেস্ট‘ও জিতেছেন তিনি। তৎসংগে সিসিএনওয়াইয়ের ২০২৫ সালের এশিয়ান এলামনাই স্কলারশিপও পেয়েছেন। বলাবাহুল্য প্রতি সেমিস্টারে কলেজের ডীন লিস্টেও ছিলেন গুনগুন।

এসব প্রাপ্তিতে ভীষণ আনন্দিত ও গর্বিত গুনণগুণের পরিবার ও আত্মীয়-বন্ধুরা। বাবা অভিনেতা উপস্থাপক খাইরুল ইসলাম পাখি বলেন, প্রবাস জীবনে এটাই সবচেয়ে বড়প্রাপ্তি আমাদের জন্য। উল্লেখ্য, ক’বছর আগে নিউইয়র্কে বসতি গড়া খাইরুল ইসলাম পাখি শিক্ষকতার পাশাপাশি নিউইয়র্ক স্টেটের একজন লাইসেন্সধারি রিয়েল্টর। তার স্ত্রী জ্যাকলিন গোমেজ নিউইয়র্কে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন। আর গুণগুণের একমাত্র ভাই জেকে রণবীর রাজ্যও কৃতিত্বের সাথে পড়াশোনা করছেন।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us