নিউইয়র্ক মহানগর উত্তর-দক্ষিণের বিপ্লব ও সংহতি দিবস পালন

আনিসুর রহমান   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৫০ পূর্বাহ্ণ

নিউইয়র্ক মহানগর উত্তর-দক্ষিণের বিপ্লব ও সংহতি দিবস পালন

 

বক্তব্য দিচ্ছেন জহির উদ্দিন স্বপন এমপি। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

আনিসুর রহমান

বাংলাদেশের ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি’র উদ্যোগে সিটির জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
নিউইয়র্ক দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক উত্তর বিএনপি’র সভাপতি আহবাব চৌধুরী খোকন। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবু সাইদ আহমদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী ও সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুর খান হারুন, যুক্তরাষ্ট্র জাসাস-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম ও সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। আরো ছিলেন বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আশিকুল হক।

বক্তব্য দিচ্ছেন আবু সাঈদ আহমেদ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম ও নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন মৃধা সহ এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমীন নাসির, এডভোকেট রেদওয়ানা রাজ্জাক সেতু, এজিএম জাহাঙ্গীর হাসাইন, নাসির উদ্দিন, সুয়েব আহমেদ, মানিক উজ্জামান, মোহাম্মদ লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, দুলাল রহমান, কবির ফারুক প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দের একাংশ। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

সভায় নরসিংদী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা আক্তার স্বপ্ন, পিরোজপুর জেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনি আক্তার সহ নিউইয়র্ক মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us