এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৮:৩৮ অপরাহ্ণ
![]()
(এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম)
লন্ডনভিত্তিক ল ফার্ম -ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ্য থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট এবং এনআইডি কার্ডের জন্যে দিল্লীতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার বরাবরে আবেদন জানানোর পর তা নিয়ে গড়িমসির পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনার প্রতি যুক্তরাষ্ট্রের কোন পর্যবেক্ষণ আছে কিনা জানতে চাইলে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ১৪ নভেম্বর বার্তা সংস্থা এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকমÕ এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র এ সংবাদদাতাকে জানান, এটা বাংলাদেশীদের সিদ্ধান্ত নেয়ার বিষয়।
শেখ হাসিনার ঢাকায় ফেরার আগ্রহের ব্যাপারে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্রের ভিন্ন কোন মতামত আছে কিনা জানতে চাইলে সরাসরি কোন জবাব দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটাকেও বাংলাদেশের মানুষের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দেয়া হয়েছে।
চব্বিশের জুলাই-আগস্টের কোটা-বিরোধী আন্দোলনের ধারায় সকল মতের মানুষের রাজনৈতিক অধিকার নিশ্চিত এবং প্রশাসনকে বৈষম্যমুক্ত করার দাবিটি প্রাধান্য পেয়েছে-যার পরিপ্রেক্ষিতে ঐ বছরের ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এরপর সেই আন্দোলনের পরিপন্থি হিসেবে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং দীর্ঘসময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের মন্তব্য কী। গত ৪ নভেম্বর একটি টিভি চ্যানেলের বার্তা কক্ষ থেকে সিনিয়র সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। এরপর সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, তার বিরুদ্ধে হত্যার মামলা রয়েছে। এভাবে আরো ডজনখানেক সাংবাদিককে বেশ কয়েকমাস আগে গ্রেফতারের পর বিনা বিচারে আটক রাখায় গণমাধ্যমে ভীতির সঞ্চার ঘটেছে। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোন বক্তব্য আছে কিনা জানতে চাইলে আগের মতোই বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক জোরদার করতে এবং আমাদের দেশের স্বার্থকে এগিয়ে নিতে কার্যকর, সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার জন্যে উম্মুখ হয়ে রয়েছে-যা উভয় দেশের জন্য লাভবান হয়।
Posted ৮:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24