নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ৩০ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১:৫৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সর্বত্র ৩০ মার্চ রোববার তিন হাজারের অধিক জামাতে মুসলমানেরা ঈদুল ফিতর উদযাপন করলেন বিপুল উৎসাহ-উদ্দিপনায়। দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কাউকেই কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানসমূহও বন্ধ থাকায় মুসলিম আমেরিকান শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দে ঈদ আনন্দে জড়িয়ে পড়েন। সবকিছু মিলিয়ে ভিন্ন এক আমেজে এবার ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশী আমেরিকানদের ঘরে ঘরে। তবে অভিবাসনের মর্যাদা নেই এমোন লোকজনের উপস্থিতি একেবারেই ঘটেনি অধিকাংশ জামাতে।
নিউইয়র্কে স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদে ঈদ জামাত শেষে মুসলিম সম্প্রদায়ের সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্ক সিটিতে প্রধান প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার, ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টার, কুইন্সে আল আমিন মসজিদ, ওজোনপার্কে আল আল আমান মসজিদ, ব্রঙ্কসে পার্কচেস্টার জামে মসজিদের ব্যবস্থাপনায়।
নিউইয়র্কে ঈদ জামাত শেষে কম্যুনিটির বিশিস্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউজার্সিতে প্যাটারসন, আটলান্টিক সিটি, পেনসিলভেনিয়ায় ফিলাডেলফিয়া, ফ্লোরিডার ফোর্ট মায়ার্স, মায়ামি, ওরল্যান্ডো, ওয়েস্ট পামবীচ, জর্জিয়ার আটলান্টা, ক্যালিফোর্নিয়ার লিটল বাংলাদেশ, আরিজোনার ফিনিক্স, মিশিগানের ডেট্রয়েট, হ্যামট্রমিক, শিকাগো, টেক্সাসের ডালাস ও হিউস্টন, ম্যাসেচুসেট্্স’র বস্টন সিটিতে। আবহাওয়া তেমন অনুক’লে না থাকায় প্রায় সবকটি মসজিদের ভেতরেই নামাজ অনুষ্ঠিত হয় একাধিক জামাতে। মহিলার পাশাপাশি শিশু-কিশোর-তরুণ-তরুণীর উপস্থিতি ছিল লক্ষনীয়। প্রবাস প্রজন্মের ঈদ আমেজ আগের সন্ধ্যা থেকেই ‘চাঁদনি রাত’ উৎসবের মধ্যদিয়ে প্রকাশ ঘটেছে প্রায় সর্বত্র।
নিউইয়র্কে ঈদ জামাত শেষে কোলাকুলি। ছবি-এনওয়াইভয়েস২৪।
ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারের ঈদ জামাতে মুসল্লীগণকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি হাজ্বী আবুল হাসেম। এসময় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি হাজ্বী জাফর উল্লাহ, বাউড়িয়া জনকল্যাণ সমিতির উপদেষ্টা আবুল কাসেম ও কামাল উদ্দিন, চট্রগ্রাম সমিতি নিউইয়র্কের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, ব্রুকলিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজ্বী আবদুল জলিল, গাছুয়া সমিতির সাবেক সভাপতি মোঃ ইদ্রিস, মুছাপুর সমিতির সাবেক সভাপতি আবদুর রহিম, সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন, মুছাপুর সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান, বাউরিয়া জনকল্যাণ সমিতির উপদেষ্টা মুজিবুল মাওলা, বাংলাদেশ মুসলিম সেন্টারের সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ এবং চট্রগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া।
নিউইয়র্কে বাংলাদেশ মুসলিম সেন্টারের ঈদ জামাতে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
ফ্লোরিডার ইসলামিক সেন্টার অব বোকারেটন এবং ওয়েস্ট পামবীচে বায়তুল মোকারম মসজিদে প্রবাসীদের বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, এশিয়ান ফুড ফেয়ারের কর্মকর্তা এম জহির, নওশাদ হোসেন প্রমুখ আইসিবিআর-এ নামাজ আদায় করেছেন।
ফ্লোরিডার ওয়েস্ট পামবীচে বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাতে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
ঈদ উপলক্ষে মসজিদভিত্তিক কম্যুনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। টহল পুলিশের সংখ্যাও বাড়ানো হয়।
ফ্লোরিডার ইসলামিক সেন্টার অব বোকারেটন মসজিদে ঈদ জামাতে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
Posted ১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ৩০ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর