যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাবেক সেক্রেটারি রফিকুল মাওলার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ২৪ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাবেক সেক্রেটারি রফিকুল মাওলার ইন্তেকাল

রফিকুল মাওলা। ছবি-সংগ্রহ।

যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রস্থ সন্দ্বীপ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল মাওলা ২০ মে রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বে-রীজ এলাকায় বাসা সংলগ্ন বেল্ট পার্কওয়ের পার্শ্ববর্তী পার্ক থেকে তার লাশ উদ্ধার করেছিল পুলিশ। তার মাথার পেছনে থেতলানো ছিল। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা ২৩ মে সন্ধ্যা নাগাদ নিশ্চিত হওয়া যায়নি।

সন্দ্বীপ সোসাইটির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ফিরোজ আহমেদ জানান, ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে কংক্রিটের রাস্তায় পড়ে যাওয়ায় মাথার পেছনে আঘাত পেয়েছিলেন এবং অকুস্থলেই তার মৃত্যু হতে পারে। তবে মঙ্গলবার নাগাদ অপেক্ষা করতে হবে ময়না তদন্তের চ’ড়ান্ত রিপোর্টের জন্যে।

সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি ও নিউইয়র্ক সিটি বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু নিরব সমাজসংগঠক রফিকুল মাওলার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে আরো জানান, সন্দ্বীপের মুছাপুরের সন্তান রফিকুল মাওলা (৬৫) যুক্তরাষ্ট্রে এসেছিলেন ১৯৯০ সালে। নির্মাণ ব্যবসার পাশাপাশি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তার দুই পুত্র সন্তানই যুক্তরাষ্ট্রে বাস করছেন। স্ত্রী থাকেন সন্দ্বীপে। মাস চারেক আগে বাংলাদেশে গিয়েছিলেন এবং সপ্তাহখানেক আগে নিউইয়র্কে ফিলেছিলেন তিনি।

২৩ মে দুপুরে ব্রুকলীনের মুসলিম সেন্টারে মরহুমের নামাজে জানাযা শেষে লাশ দাফনের জন্যে বাংলাদেশে পাঠানো হয়েছে।
শ্রমিক দলের নেতা রফিকুল মাওলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপণ করে বিবৃতি দিয়েছেন সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আলম, বিএনপি নেতা কাজী আজম, রকিবউদ্দিন দুলাল, বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।
ছবির ক্যাপশন-ডেথ-রফিকুল মাওলা
রফিকুল মাওলা। ছবি-সংগ্রহ।
——-

Facebook Comments Box

Posted ৯:১৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us