নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:২৭ পূর্বাহ্ণ
নিলামে উঠার এমন সাইন হরদম চোখে পড়ে পথে-প্রান্তরে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ব্যবস্থাপনায় হ-য-ব-র-ল অবস্থার ভিকটিম হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। দেনার দায়ে স্বল্প ও মাঝারি আয়ের মানুষের বসতবাড়ি নিলামে উঠার হার গত বছরের তুলনায় ১৯% বেড়েছে। সহায়-সম্পদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষকারী সংস্থা ‘অ্যাটম’র সর্বশেষ তথ্য অনুযায়ী গতমাসে ৩৬৭৬৬টি বাড়ি নিলামে উঠেছে। আর এ সংখ্যা হচ্ছে আগের মাস সেপ্টেম্বরের তুলনায় ৩% বেশী। এবং গত ৮ মাস ধরেই বেড়েছে নিলামে উঠার হার। ‘অ্যাটম’র বিশ্লেষণ অনুযায়ী গত এক দশকে মোটামুটি স্থিতিশীল ছিল নিলামে উঠার সংখ্যা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে আমেরিকানদের আয়ের পরিধি বাড়েনি গত কয়েক বছর। অধিকন্তু অনেক ক্ষেত্রেই তা সঙ্কুচিত হয়েছে। এরফলে দেনার দায় ক্রমান্বয়ে নাজুক অবস্থায় নিপতিত হবার জের হিসেবে ব্যাঙকের কিস্তি নিয়মিতভাবে পরিশোধ করা কঠিন হয়ে উঠেছে। ‘অ্যাটম’র তথ্য অনুযায়ী সবচেয়ে বেশী বাড়ি নিলামে উঠেছে ফ্লোরিডা স্টেটে। এরপরের অবস্থানে রয়েছে সাউথ ক্যারলিনা, দেলওয়ার এবং নেভাদা স্টেট। উদ্ভ’ত পরিস্থিতির আলোকে ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়ার ওয়ারর্টন স্কুলের আবাসন, ব্যবসা-অর্থনীতি এবং পাবলিক পলিসি সম্পর্কিত অধ্যাপক ফারনান্দো ফেরিরা বলেন, যুক্তরাষ্ট্রের বাড়ি নিলামে উঠার এহেন পরিস্থিতির লাগাম টেনে ধরার মত কোন উদ্যোগই পরিলক্ষিত হচ্ছে না। এ বছরের জুন পর্যন্ত ৬ মাসে ১৮৭৬৫৯টি বাড়ি দেনার দায়ে নিলামে উঠেছে। গত বছরের একইসময়ের চেয়ে তা ৫.৮% বেশী। শুধু তাই নয় ১৫ বছর আগে অর্থাৎ ২০১০ সালের প্রথম ৬ মাসের (যখোন নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের পথে ছিল) চেয়েও বেশী । ঐ সময়ে নিলামে উঠেছিল ১৭ লাখ। অধ্যাাপক ফেরিরা উল্লেখ করেন, শ্রম সেক্টরের গতি-প্রকৃতি যদি একইধারায় চলতে থাকে এবং বেকারের সংখ্যা বাড়ে, তাহলে আমাদেরকে আরো নাজুক পরিস্থিতি দেখতে হবে। এ অবস্থায় বাড়ি ক্রয়ের জন্যে ব্যাংকের ঋণের বিপরীতে সুদের হার কমানোর বিকল্প নেই। বস্টন ইউনিভার্সিটির অর্থনীতির সহযোগী অধ্যাপক এডাম গুরেন বলেন, প্রতিটি নিলামে উঠার নেপথ্যে মানবিক বিপর্যয়কর পরিস্থিতির ঢেউ লেগেছে। সামাজিক অপরাধের মাত্রা এবং বিবাহ-বিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পাওয়ার চাপ পড়ছে এক্ষেত্রে। করোনা মহামারির প্রভাব এখনো অব্যাহত থাকার ব্যাপারটিকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
Posted ৮:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর