যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৮ পূর্বাহ্ণ

যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ

আওয়ামী পোস্টার

‘যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ’ কর্মসূচির ডাক দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এই সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সামাদ আজাদ এক যুক্ত বিবৃতিতে এই আহবান জানিয়ে বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করবে অবৈধ অসাংবিধানিক অনির্বাচিত অন্তর্বর্তীকালীন জোরপূর্বক দখলদার সরকারের প্রধান উপদেষ্টা খুনি-ফ্যাসিস্ট ইউনূস! যুক্তরাষ্ট্রে তার অবস্থানকালে অস্থায়ী বাসস্থান সহ যেখানেই যাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট-মহানগর আওয়ামী লীগ, সকল স্টেট-মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, হাসিনা মঞ্চ, বঙ্গবন্ধু পরিষদ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ প্রতিহত করার প্রমÍুতিমূলক কর্মকান্ড শুরু করেছে।

‘হটাও ইউনূস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ’-এ স্লোগানে ‘৭১ এর চেতনায় বিশ্বাসীদেও প্রতিবাদ-সমাবেশে অংশগ্রহণের জন্য বিনীত আহবান জানাচ্ছি। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us