যে কারণে বরখাস্ত হলেন স্টেট ডিপার্টসেন্টের প্রেস অফিসার শাহেদ ঘোরাইশি

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ

যে কারণে বরখাস্ত হলেন স্টেট ডিপার্টসেন্টের প্রেস অফিসার শাহেদ ঘোরাইশি

গাজা উপত্যকা থেকে লাখ লাখ ফিলিস্তিনিকে উচ্ছেদের মাধ্যমে মাতৃভ’মি থেকে একটি জনগোষ্ঠিকে নির্মূলের ষড়যন্ত্র সহ ইসরায়েলি আগ্রাসনে ট্রাম্প প্রশাসনের সহায়তার কঠোর সমালোচনার পাশাপাশি ‘গাজা থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের উচ্ছেদে আমাদের সমর্থন নেই’ শীর্ষক একটি বিবৃতি প্রদানের প্রস্তুতিকালে স্টেট ডিপার্টমেন্টে ইসরায়েল এবং ফিলিস্তিন সম্পর্কিত প্রেস অফিসার শাহেদ ঘোরাইশিকে গত সোমবার বরখাস্ত করা হয়েছে। মার্কিন প্রশাসনের কর্মকর্তাগণের উদ্ধৃতি দিয়ে ২১ আগস্ট ওয়াশিংটন পোস্ট এ সংবাদ প্রকাশ করেছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছিলেন যে, গাজাকে জনমানবশূন্য করার কোন পরিকল্পনায় সমর্থন দেবে না। সেই মতামত সম্বলিত একটি প্রেস রিলিজ তৈরীর পর স্টেট ডিপার্টমেন্টের পদস্থ কর্মকর্তারা গত সপ্তাহে প্রসঙ্গটি বাদ দেয়ার নির্দেশ দিয়েছিলেন প্রেস রিলিজ থেকে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ওয়াশিংটন পোস্টকে বলেছেন যে, ইসরায়েলের বিপক্ষে যায় এমন সব কিছু থেকে বিরত থাকতে হবে প্রেস রিলিজ ইস্যুও সময়। শাহেদ ঘোরাইশিকে বরখাস্তের নির্দেশ জারির প্রাক্কালে আত্মপক্ষ সমর্থনে ন্যূনতম সুযোগ দেয়া হয়নি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগোট এ প্রসঙ্গে বলেছেন, ‘আমরা অভ্যন্তরীনভাবে চালাচালি করা ই-মেল ফাঁস হওয়া কিংবা উত্থাপিত অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করতে চাই না। কারণ, ডিপার্টমেন্টের জিরো টলারেন্স নীতি রয়েছে অভ্যন্তরীন কোনকিছু প্রকাশের বিরুদ্ধে—নির্বাচিত প্রেসিডেন্টের কোন এজেন্ডার ব্যাপারে ফেডারেল কর্মকর্তাগণের ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানোর সুযোগ থাকা উচিত নয়।

অপরদিকে, ঘোরাইশি ওয়াশিংটন পোস্টকে বলেছেন যে, বরখাস্তের আগে তাকে কোন নোটিশ দেয়া হয়নি। উল্লেখ্য, ঘোরাইশি কাজ করছিলেন ‘কন্ট্রাক্টর’ হিসেবে। প্রচলিত রীতি অনুযায়ী তাকে নিয়োগ করা হয়নি। ঘোরাইশি আরো উল্লেখ করেছেন যে, তাকে সরাসরি বরখাস্তের নির্দেশ জারির মধ্যদিয়ে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিভঙ্গি নিয়ে স্ববিরোধী অবস্থানকেই দৃশ্যমান করলো। উল্লেখ্য, কদিন আগে গাজায় কর্মরত আল জাজিরা টিভির সাংবাদিক আনাস আল-শরিফসহ কয়েকজন সাংবাদিককে ইসরায়েলি সেনারা হত্যার পর ঘোরাইশিকে আরেকবার টার্গেট করা হয়েছিল প্রেস রিলিজ ড্রাফট করার সময়। ইসরায়েল দাবি করছে যে, সাংবাদিক আনাস ছিলেন হামাস গ্রুপের মেম্বার, যদিও তা অস্বীকার করেছে আল জাজিরা। তবে ঐ হামলায় নিহত অপর সাংবাদিকদের ব্যাপারে ইসরায়েল একইধরনের অভিযোগ করেনি। ইসরায়েলি সেনাদের ছোড়া বুলেট-বোমায় নিহত আল জাজিরাসহ অন্য সাংবাদিকদের ব্যাপারে ডিপার্টমেন্টের ড্রাফট প্রেস রিলিজে ঘোরাইশি উল্লেখ করেছিলেন, ‘সাংবাদিকদের নিহত হবার ঘটনায় আমরা শোকাহত এবং নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি’। এই ড্রাফটের আপত্তি জানিয়ে ১০ আগস্ট স্টেট ডিপার্টমেন্ট ঘোরাইশিসহ সংশ্লিষ্ট সকলকে প্রেরিত এক ই-মেলে উল্লেখ করেছিল, ‘নো ধরনের মতামতের প্রয়োজন নেই’। ‘আমরা শোক জানাতে পারি না, যদি আমরা নিশ্চিত হতে না পারি নিহত সাংবাদিকের ভূমিকা কী ছিল’।

ওয়াশিয়ংটন পোস্ট উল্লেখ করেছে যে, ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবের সিনিয়র এডভাইজার ডেভিড মিলিস্টাইন কখনোই ঘোরাইশিকে সহ্য করতে পারেননি। স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাগণের মধ্যে ঘোরাইশি-সহ যারাই ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করেন তাদেরকেই ডেভিডের অপছন্দ। এনিয়ে আগেও তর্ক-বিতর্ক হয়েছে। ডেভিডের এখতিয়ার নেই-এমন ব্যাপারেও নাক গলাতে দ্বিধা করেন না ইসরায়েলকে খুশী করার জন্যে। যদিও এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডেভিড কোন জবাব দেননি ওয়াশিংটন পোস্টকে। অধিকন্তু ডিপার্টমেন্টের মুখপাত্র পিগোট টমি পিগোট অবশ্য বলেছেন যে, প্রেসিডেন্টের এজেন্ডা যথাযথভাবে বাস্তবায়ন এবং আমেরিকানদের সার্বিক কল্যাণে নিবেদিত রয়েছেন ডেভিড।

 

 

 

Facebook Comments Box

Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us