রাধামাধব মন্দিরের পাক্ষিক হরিবাসরে বিপুল সমাগম

অজিৎ ভৌমিক   প্রিন্ট
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:১৫ পূর্বাহ্ণ

রাধামাধব মন্দিরের পাক্ষিক হরিবাসরে বিপুল সমাগম

শ্রীশ্রী রাধামাধব মন্দিরের পাক্ষিক হরিবাসরে ধর্মপ্রাণ প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ‘শ্রীশ্রী রাধামাধব মন্দির’এ ৬ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত পাক্ষিক হরিবাসরে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটেছিল। ছোট্টমণিদের কলকাকলিতে মুখরিত পরিবেশে সনাতনী হিন্দুরা পূজা অর্চনার পাশাপাশি গুরুস্তুতিতে নিবেদিত ছিলেন। মধ্যাহ্নকালিন ভোগ আরতি, আবাহনী সঙ্গীত, ভবসাগর তারণ কারণ হে—-গুরুস্তোত্র, ওঁ হরি ওঁ হরি তৎসৎ—-ব্রহ্মাস্তোস্ত্র, তুলসি আরতি, নাম সংকীত্তণ আর ভক্তিমূলক সঙ্গীতের মূর্চ্ছনায় দিনভর আবিষ্ট ছিলেন সকলে।

শ্রীশ্রী রাধামাধব মন্দিরের পাক্ষিক হরিবাসরে ধর্মপ্রাণ প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মন্দিরের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান রমেশ নাথ, কার্যকরী কমিটির সভাপতি শ্যামল দত্ত, সেক্রেটারি মনতোষ রায়, কোষাধ্যক্ষ-উত্তম দত্তসহ মানিক দাস, মানিক নাহা, নির্মল দাস এবং পুরো আয়োজনে বিশেষ সহায়তাকারি মতিলাল দাস।

Facebook Comments Box

Posted ৮:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us