রূপনগরে আগুনে প্রাণহানি বেড়ে ১৬

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:১৬ পূর্বাহ্ণ

রূপনগরে আগুনে প্রাণহানি বেড়ে ১৬

রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকার শিয়ালবাড়ীতে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার সূত্রপাত: আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও একটি রাসায়নিকের গুদামে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শীর বিবরণ: কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনতলা পোশাক কারখানার নিচতলায় থাকা ‘ওয়াশ ইউনিট’-এ প্রথম আগুন লাগে। সেই আগুন দ্রুত পাশের রাসায়নিকের গুদামে ছড়িয়ে পড়লে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর আগুন তিনতলা পোশাক কারখানার সর্বত্র ছড়িয়ে পড়ে।

তল্লাশি অভিযান ও ঝুঁকি

বিকেলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, “তল্লাশি অভিযান এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে এসব কার্যক্রম করছি।”

তিনি জানান, আগুনের সূত্রপাতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে যাঁরা শুরুতে আগুন নেভাতে এসেছেন, তাঁরা রাসায়নিকের গুদাম ও গার্মেন্টস—দুই দিকেই আগুন দেখেছেন।

অগ্নিকাণ্ডে নিখোঁজ স্বজনের ছবি নিয়ে ঘটনাস্থলে এসেছেন অনেক স্বজন, তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Facebook Comments Box

Posted ১০:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us