শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি

ফাইল ছবি

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৬ মে) দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আগামী ৩ জুন সকাল ১০টায় ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয় তাকে।

এই নোটিশের পেছনে রয়েছে একটি ভাইরাল অডিও বার্তা, যেখানে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন একটি বক্তব্য দেন একজন নারী। ফরেনসিক বিশ্লেষণে সেটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণ পায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) তদন্ত সংস্থা।

এর প্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ভারত থেকে দেওয়া বক্তব্যের মাধ্যমে তিনি বিচার কার্যক্রমে হস্তক্ষেপ এবং বিচার ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছেন।

রোববার (২৫ মে) ট্রাইব্যুনাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুটি জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দেন। সোমবার তা প্রকাশ হয়। এতে শেখ হাসিনাকে সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

‘আমার বিরুদ্ধে ২২৭টি হত্যা মামলা হয়েছে, ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—শীর্ষক একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত করে যে, অডিওটি শেখ হাসিনারই। এরপর ৩০ এপ্রিল তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয়। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us