অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৪ পূর্বাহ্ণ
২০০৮ সালের নির্বাচনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাখিল করা হলফনামা এবং আয়কর বিবরণীতে গরমিল পাওয়া যাওয়ায় আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২২ মে) দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর আওতায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করা হয়েছে।”
দুদক চেয়ারম্যান আরও বলেন, “এখানে দুটি বিষয় রয়েছে। একটি বিষয় নির্বাচন কমিশনের কাছে চলে গেছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে। আরেকটি বিষয় হলফনামায় দাখিল করা সম্পদ বিবরণী ও আয়কর বিবরণী সংক্রান্ত, যেখানে সম্পদের হিসাবের সঙ্গে কিছু গরমিল পাওয়া গেছে। আমাদের অনুসন্ধানে এ ব্যাপারে আমরা আলাদাভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তবে এটি সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া।”
এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে, যেখানে আইনগত পদক্ষেপের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৯:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর