সচিবালয়ে মঙ্গলবারও বিক্ষোভ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ২৬ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫১ পূর্বাহ্ণ

সচিবালয়ে মঙ্গলবারও বিক্ষোভ

ছবি সংগৃহীত

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ মে) আবারো বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৬ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন সব কর্মকর্তা-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গঠিত **ঐক্য ফোরামের** নেতারা। ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর জানান, **সকাল ১০টায় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে বাদামতলায় সমবেত হবেন** আন্দোলনকারীরা।

তিনি বলেন, “চাকরি থেকে বরখাস্তের মতো শাস্তিমূলক সিদ্ধান্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই নেওয়া যাবে—এমন একটি অধ্যাদেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এর আগে, ২৫ মে (রবিবার) আন্দোলনের মধ্যেই ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে **চারটি অভিযোগের ভিত্তিতে কোনো কর্মচারীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত করার বিধান রাখা হয়।** এসব অপরাধের মধ্যে রয়েছে শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে বাধা সৃষ্টি, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং কর্তব্য অবহেলা বা উসকানি দেওয়া।

অধ্যাদেশটি প্রকাশের পর থেকেই তা **‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’** আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন কর্মকর্তা-কর্মচারীরা।

প্রসঙ্গত, ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনে প্রস্তুতকৃত এ অধ্যাদেশের খসড়াটি গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পায়। এর পর থেকেই বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। সৌজন্যে: বিজনেসআই২৪

Facebook Comments Box

Posted ৯:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us