আনিসুর রহমান
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:০৫ পূর্বাহ্ণ
আতাউর রহমান সেলিমের নেতৃত্বে শপথ নেন সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪। ছবির ক্যাপশন-২ সাউথ জ্যামাইকা
ঈদ আর বৈশাখ বরণের আমেজে ঐক্যবদ্ধ কম্যুনিটি বিনির্মাণের মাধ্যমে প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম করার সংকল্পে অভিষিক্ত হলেন ‘সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটি’র কর্মকর্তারা। ১৫ এপ্রিল নিউইয়র্ক সিটির কুইন্স প্যালেসে বর্ণাঢ্য এক সমাবেশে ১৯ সদস্যের কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রবাসের সর্ববৃহৎ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় পাশে ছিলেন ‘বাংলাদেশ সোসাইটি’র সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। শপথ গ্রহণের পরই নয়া কমিটির কর্মকর্তাগণকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাঘব প্রদত্ত বিশেষ সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।
স্টেট অ্যাসেম্বলীর সাইটেশন হস্তান্তর করা হয় সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির কর্মকর্তাগণের কাছে। ছবি-এনওয়াইভয়েস২৪।
সঞ্চিতা কবিরের সাবলিল উপস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ সম্মানীত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন মূলধারার রাজনীতিক ও আইনজীবী মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার, ‘বাংলাদেশ সোসাইটি’র সভাপতি আতাউর রহমান সেলিম, সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কম্যুনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, প্রধান উপদেষ্টা এ বি এম ওসমান গনি, সাবেক সেক্রেটারি জে মোল্লাহ সানি, কাজী এম আর খান, কম্যুনিটি অ্যাক্টিভিস্ট কাজী এম আর খান সেলিম, বিক্রমপুর সোসাইটির সাবেক সভাপতি শাহাদৎ হোসেন, কম্যুনিটি লিডার সোহরাব হোসেন প্রমুখ।
সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির অভিষেক উৎসবে নৃত্য পরিবেশন করে প্রিয়ন্তি পাল। ছবি-এনওয়াইভয়েস২৪।
সকল বক্তাই নয়া কমিটির মাধ্যমে কুইন্সের সাউথ জ্যামাইকায় উদিয়মান কম্যুনিটির সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সচেষ্ট থাকার আহবান জানান।
সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির অভিষেক উৎসবে সহশিল্পীগণকে পাশে নিয়ে দেশের গান পরিবেশন করেন মোহরউদ্দিন খান। ছবি-এনওয়াইভয়েস২৪।
অভিষিক্ত কর্মকর্তারা হলেন : ইকবাল হোসেন-সভাপতি, শেখ উজ্জল-সাধারণ সম্পাদক, মোহাম্মদ বোরহান উদ্দিন-সিনিয়র সহ-সভাপতি, শামনুর মিয়া-সহ-সভাপতি, মো. সোহেল রানা-যুগ্ম সাধারণ সম্পাদক, শাহীন কবির-অর্থ সম্পাদক, ইমরোজ হোসেন-সাংগঠনিক সম্পাদক, কাজী আপেল মাহমুদ-শিক্ষা সম্পাদক, হেলাল-ই আলম টিটু-তথ্য ও প্রযুক্তি সম্পাদক, মোহরউদ্দিন খান-সাংস্কৃতিক সম্পাদক, মনিরুল হক-গণসংযোগ সম্পাদক, জাহাঙ্গির আলম-সমাজকল্যাণ সম্পাদক। এবং নির্বাহী কমিটির সদস্যরা হলেন আসাদুজ্জামান ফারুক, মোহাম্মদ এ মিন্টু, আব্দুল মান্নান, জিয়াউর রহমান লাকী, মোহাম্মদ সরোয়ার, শরিফুল ইসলাম এবং মো. বেলাল।
সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির অভিষেক উৎসবে সুধীর একাংশ। ছবি-এনওয়াইভয়েস২৪।
সাংস্কৃতিক পর্বে মোহরউদ্দিন খানের দেশের গান সকলের দৃষ্টি কেড়েছে। নাচ পরিবেশন করে সকলকে মোহিত করেছে নতুন প্রজন্মের প্রিয়ন্তি পাল। প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবের গানে গানে আপ্লুত হয়ে গভীর রাতে সকলে ঘরে ফিরেছেন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটির কুইন্সে সবচেয়ে বেশী বাংলাদেশীর বসতি গড়ে উঠেছে। হিলসাইড এবং জ্যামাইকা এভিনিউর পর কুইন্স ভিলেজ ছিল সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। এখোন সে তালিকায় যুক্ত হয়েছে সাউথ জ্যামাইকা। প্রতিদিনই বাড়ছে প্রবাসীদের সংখ্যা।
Posted ৮:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর