নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ১২:০৭ অপরাহ্ণ
দল-মত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণে কম্যুনিটির সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো ৯ মার্চ রোববার নিউইয়র্ক সিটির উডহ্যাভেন বুলেভার্ডে অবস্থিত জয়া পার্টি হলে। বাংলাদেশ সোসাইটি আয়োজিত এ মাহফিলের কেন্দ্রবিন্দু ছিল প্রবাস প্রজন্মের অংশগ্রহণে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের প্রতিযোগিতা। ছোট্ট মণিরা অভিভূত করেছে সকলকে। এটি ছিল এমন আয়োজনের নবম বর্ষ। বালক গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে আব্দুর রহমান সালেহ, প্রথম রানার আপ-ওয়ালি রাহিম এবং দ্বিতীয় রানার আপ হয়েছে তাহিন মাজহারুল। বালিকা গ্রুপে চ্যাম্পিয়ন-শরাবান তহুরা ভূইয়া, প্রথম রানার আপ সাবিহা আনসারী ফারিয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছে সাদিয়া সাঞ্জিদা। এছাড়া হাফেজ গ্রুপে চ্যাম্পিয়ন-মেহেরুন মারিয়াম মুনাওয়ারা, প্রথম রানার আপ-মোশরাফি আলম এবং দ্বিতীয় রানার আপ হয়েছে ইয়াহিয়া মিকদাদ। এ আয়োজনের বিশেষ অতিথিগণের কাছে থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করেছে। অতিথির মধ্যে ছিলেন মোহাম্মদ শাহনেওয়াজ, নুরুল আজিম, মোহাম্মদ রব মিয়া প্রমুখ। এসময় মঞ্চে ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ানসহ প্রতিযোগিতার বিচারকগণ।
বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আলীর সঞ্চালনায় ইফতারের প্রাক্কালে কম্যুনিটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং সম্প্রীতির বন্ধন আরো দৃঢ়ভিত্তের উপর দাঁড় করাতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল নাজমুল হুদা, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমার, সিটি মেয়রের মুখ্য প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, মূলধারার রাজনীতিক শাহনেওয়াজ প্রমুখ।
বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে প্রবাসীরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
পুরো আয়োজন ঝলসে উঠেছিল সোসাইটির জীবিত সকল সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারীগণকে মঞ্চে আহবানের সময়। কারণ, নিউইয়র্ক অঞ্চলে সর্ববৃহৎ সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটি বর্তমান পর্যায়ে আসতে ইতিপূর্বে যারা মেধা-সময়-অর্থ ব্যয় করেছেন, তাদের অনেকেই ইন্তেকাল করেছেন। যারা বেঁচে আছেন তারাও বয়সের ভারে ন্যুব্জ। বিশেষ করে ডা. মোহাম্মদ মিয়া, ডা. ওয়াদুদ ভ’ইয়া, আকতার হোসেন, নারগিস আহমেদ, আব্দুর রহিম হাওলাদার, এ কে এম ফজলে রাব্বি, কাজী আজম, জামান তপন, মো. রব মিয়া, রুহুল আমিন সিদ্দিকীকে অনেকে তেমনভাবে দেখেননি। গত ১০/১৫ বছরে যারা ইমিগ্র্যান্ট হয়েছেন তারা অনেককেই দেখেননি। ইফতার মাহফিলের আয়োজন এভাবেই পরিপূর্ণ সফলতা পায় বলে অনেকের ধারণা।
মাহফিলে ছিলেন আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম উম্মাহ-সহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। আঞ্চলিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ছিলেন ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস২৪।
বিশাল এ আয়োজনের সার্বিক সমন্বয়ে সোসাইটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও সরব ছিলেন মাহফিলের জন্যে গঠিত কমিটির আহবায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব জামিল আনসারী, প্রধান সমন্বয়কারি সিদ্দিক পাটোয়ারি, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম ভ’ইয়া, সমন্বয়কারি মুনসুর আহমেদ, যুগ্ম সদস্য সচিব আশ্রাব আলী খান লিটন, কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম ভ’ইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভ’ইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ। প্রসঙ্গত: উল্লেখ্য যে, বাংলাদেশ সোসাইটির উদ্যোগে দ্বিতীয় ইফতার মাহফিল ১৮ মার্চ ব্রঙ্কসে এবং ২০ মার্চ ব্রুকলীনে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত। ছবি-এনওয়াইভয়েস২৪।
Posted ১২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর