আনিসুর রহমান
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:৪০ পূর্বাহ্ণ
সাউথ জ্যামাইকা পিকনিক
সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির পিকনিকে স্বর্ণালংকারের ৬টি সেট, ৭০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি বেশ কটি টিভি ও ল্যাপটপ-সহ মোট ২৩ পুরস্কারের র্যাফেল ড্র-সহ থাকবে বিনোদনমূলক বিভিন্ন প্রতিযোগিতা। ২৭ জুলাই রোববার বেইজলি পন্ড পার্কে অনুষ্ঠিতব্য এই পিকনিক ঘিরে প্রবাসে ব্যাপক সাড়া পড়েছে। উল্লেখ্য, গতবছরের পিকনিকেও এলাকার সকল প্রবাসী সপরিবারে অংশ নিয়েছিলেন নিউইয়র্ক সিটির কুইন্সের সাউথ জ্যামাইকায় বাংলাদেশীদের নতুন বসতির এই পিকনিকে। সবুজ শ্যামলিমায় ভরপুর পরিবেশে এবং লেকের ধারে পিকনিকের আয়োজন সকল বয়েসী মানুষের দৃষ্টি কাড়ে, কারণ এখানে যেতে যানবাহনের তেমন প্রয়োজন নেই। বাঙালি পোশাকে নারী-পুরুষেরা দলবেধে হেটেই পৌছে যান পিকনিক স্পটে। এছাড়া কিউ ১১১, কিউ ৬ ও কিউ ৭ নম্বর বাসও থামে বেইজলি বুলেভার্ড জ্যামাইকা স্টেশনে।
সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটির সভাপতি ইকবাল হোসাইন এবং সাধারণ সম্পাদক শেখ উজ্জ্বল আরো জানান, মাথাপিছু ২৫ ডলারের চাঁদা পরিশোধ করে ইতিমধ্যেই শতশত প্রবাসী তালিকাভুক্ত হয়েছেন। পিকনিকের আয়োজনকে সুন্দরভাবে সম্পন্নের স্বার্থে আগেই নাম তালিকাভুক্তির সুযোগ রয়েছে জেল (৯১৭-৮৮৫-৮৯১৮)এ চাঁদা পরিশোধের মাধ্যমে। পিকনিকের যাবতীয় কার্যাদি সম্পাদনে সামনুর মিয়া (৩৪৭-৮৭৬-৫৫৪৮)কে আহবায়ক এবং মো. সোহেল রানা (৬৪৬-৪০৯-৩৪৮৯)কে সদস্য-সচিব ও আবুল বাশার মিন্টু(৭১৮-৪৫০-৫৮৮৫)কে প্রধান সমন্বয়কারি করে শক্তিশালী একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সাথে যোগাযোগ করেও নাম তালিকাভুক্তি করা হচ্ছে। এই সাব কমিটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে পিকনিক স্পটে পৌছার পরই নাস্তা পরিবেশন করা হবে। দুপুরের খাবারের আগ পর্যন্ত থাকবে তরমুজের ব্যবস্থা। এরইমধ্যে চলবে বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা। পড়ন্ত বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের প্রাক্কালে বৈকালিক নাস্তা ছাড়াও থাকবে নানা ব্যবস্থা। উল্লেখ্য, এই পিকনিকে অংশগ্রহণকারি সকল নারীর জন্যে রয়েছে শান্তনা পুরস্কার।
Posted ১০:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর