ট্রাম্পের আদেশ আবারো নাকচ

সিটিজেনশিপের অধিকার সংহত করলো নবম সার্কিট কোর্ট

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৩৫ পূর্বাহ্ণ

সিটিজেনশিপের অধিকার সংহত করলো নবম সার্কিট কোর্ট

কোর্ট অব আপিল।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত অভিভাবক কিংবা নন-ইমিগ্র্যান্ট (ট্যুরিস্ট, ব্যবসা, স্টুডেন্ট)ভিসায় আগতদের গর্ভে জন্মগ্রহণকারিরা আপনা-আপনি সিটিজেনশিপ পাবে না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশকে নাকচ করে দিলেন যুক্তরাষ্ট্রের আপিল আদালতের নবম সার্কিট বেঞ্চ। বুধবার প্রদত্ত এ রায়ে মূলত: সংবিধানের চতুর্দশতম সংশোধনীকেই সমুন্নত রাখা হলো অর্থাৎ মা-বাবার অভিবাসন সম্পর্কিত স্ট্যাটাস কোন প্রভাব ফেলবে না যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারিদের সিটিজেনশিপ প্রদানের ক্ষেত্রে, তারা আপনা-আপনি সিটিজেন বলে গণ্য হবেন। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদের জন্যে শপথ গ্রহণের দিনই ট্রাম্প অভিবাসন-বিরোধী বেশ কটি নির্বাহী আদেশ জারি করেন এবং জন্মগতভাবে সিটিজেনশিপ প্রদানের বিরুদ্ধেও এই আদেশটি জারি করেছিলেন। নবম সার্কিট কোর্টে ৩ সদস্যের বিচারপতির দু’জনই ট্রাম্পের ঐ আদেশকে সংবিধানের পরিপন্থি হিসেবে অভিহিত করলেন এবং বলেছেন যে, চতুর্দশ সংশোধনী বাতিল/স্থগিত কিংবা পরিবর্তনের এখতিয়ার প্রেসিডেন্টের নেই। এটা কংগ্রেসের মাধ্যমে করা যেতে পারে। উল্লেখ্য, ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে ডেমক্র্যাট-শাসিত স্টেটসমূহ সম্মিলিতভাবে আইনী লড়াই শুরু করেছিলেন। এ লড়াইয়ে নেতৃত্ব দেন ওয়াশিংটন স্টেটের এটর্নী জেনারেল (ডেমক্র্যাট) নিক ব্রাউন। তিনি স্বস্তি প্রকাশ করে বুধবার বলেছেন, কলমের খোঁচায় প্রেসিডেন্ট সংবিধানকে থামিয়ে দিতে পারেন না, তেমন এখতিয়ার তাকে দেয়া হয়নি। প্রেসিডেন্ট কোনভাবেই পারেন না যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারির সিটিজেন হবার অধিকার।

এই আদেশের পরিপ্রেক্ষিতে অবৈধভাবে বসবাসরত মায়ের গর্ভে জন্মনেয়া শিশুটি আপনা-আপনি সিটিজেনশিপ পাবে। সেই শিশুর বাবার বৈধতা না থাকলেও কোন সমস্যা হবে না। এই রায়ের বিরুদ্ধে আপিলের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। তবে আইন-বিশেষজ্ঞরা আগের মত আবারো উল্লেখ করেছেন যে, সংবিধানের চতুর্দশতম সংশোধনী স্থগিত অথবা বাতিলের এখতিয়ার কেবলমাত্র কংগ্রেসের রয়েছে অর্থাৎ সংবিধান সংশোধন করা ব্যতিত প্রেসিডেন্ট তা করতে পারেন না। প্রসঙ্গত: উল্লেখ্য, ট্রাম্পের এই নির্বাহী আদেশ জারির পরই নিম্ন আদালতে দায়েরকৃত একটি মামলায় মাননীয় জজ তা নাকচের আদেশ দিলে ট্রাম্প প্রশাসন আপিল করেছিলেন। আপিলে জয়ী হয়েছিলো হোয়াইট হাউজ। সেই জয়ের বিরুদ্ধে সর্বশেষ প্রদত্ত এই রায় বানচাল করতে হলে এখোন সুপ্রিম কোর্টের বিকল্প নেই। রিপাবলিকানরা সুপ্রিম কোর্টে যাবার কথা ভাবছেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র আবিগাইল জ্যাকসন জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us