অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৭:৩৩ পূর্বাহ্ণ
সিনিয়র সহকারি সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১৫ কর্মকর্তা।
রবিবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির ঘোষণা দেয়া হয়। সিনিয়র সহকারি সচিব নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন রেল মন্ত্রণালয়ের দুলাল মিয়া, ধর্ম মন্ত্রণালয়ের তফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের ফারুক হোসেন, সরকারি কর্ম কমিশন সচিবালয়ের মোল্লাহ মোস্তাহিদুর জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সালমা আক্তার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফারুক আলম, পরিকল্পনা বিভাগের মাহতাব হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানিক উদ্দিন ও শ্যামা পদ বিশ্বাস, শিল্প মন্ত্রণালয়ের কাঞ্চন বিকাশ দত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের শাহানারা খানম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ফারুক আহমেদ খান।
নতুন সরকারের অধীনে প্রশাসনে ধারাবাহিক পরিবর্তনের অংশ হিসেবে এই পদোন্নতি এসেছে। আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকার প্রশাসনিক ক্ষেত্রে রদবদল ও সংস্কার অব্যাহত রেখেছে। গত সরকারের আমলে যারা পদোন্নতির বাইরে ছিলেন, তাদের অন্তর্ভুক্ত করার উদ্যোগও নিয়েছে নতুন সরকার।
গত কয়েক মাসে প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল, বাধ্যতামূলক অবসর, এবং চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা, জনপ্রশাসনসহ বিভিন্ন খাতে এই পরিবর্তন ব্যাপকভাবে দৃশ্যমান।
প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের স্ব-স্ব দপ্তরে দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। কর্মকর্তারা এই পদোন্নতিকে নিজেদের পেশাগত জীবনে নতুন দায়িত্ব এবং সুযোগ হিসেবে দেখছেন।
Posted ৭:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর