অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ২৩ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:১৩ পূর্বাহ্ণ
সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটেছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ঘাঁটিটি সরাসরি মর্টার হামলার শিকার হয়। তবে তাৎক্ষণিকভাবে এই হামলায় কোনো হতাহত কিংবা ঘাঁটির ভেতরে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
হামলার পর ঘাঁটির প্রধান প্রবেশপথে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে মেহের নিউজ।
সাম্প্রতিক সময়ে সিরিয়া ও ইরাকের বিভিন্ন এলাকায় মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনা বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এ হামলাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Posted ৯:২১ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর