স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদে তারাবিতেও মুসল্লীর ঢল

আনিসুর রহমান   প্রিন্ট
সোমবার, ০৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৩ পূর্বাহ্ণ

স্প্রিংফিল্ড গার্ডেন মসজিদে তারাবিতেও মুসল্লীর ঢল

নিউইয়র্ক সিটির কুইন্সে বাংলাদেশীদের বসতি বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে মসজিদের সংখ্যা বাড়ছে। মাইল খানেকের ব্যবধানে গড়ে একটি করে মসজিদ এবং প্রতিটিতেই শুক্রবার জুমআর নামাজে ওপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। তেমনি একটি হচ্ছে স্প্রিংফিল্ড গার্ডেন মুসলিম সেন্টার-যা গত বছর প্রতিষ্ঠিত হয় ফারমার্স বুলেভার্ড এলাকায় ১৭৬-২৭ ১৩৪ এভিনিউতে। ভবনটি মসজিদের নামেই ক্রয় করা হয়েছে। নগদ সাড়ে চার লাখ ডলার প্রদানের পরও ধার করতে হয় এক লাখ ৪৫ হাজার ডলার। পুরো অর্থ মসজিদের জন্যে কেনা বাড়ির দাম।
কম্যুনিটির অন্য সকল মসজিদের ন্যায় এখানেও মুসল্লিগণের মধ্যে বিনামূল্যে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে তারাবি নামাজও। মুসল্লিগণের বড় একটি অংশ আফ্রিকান-আমেরিকান। তারাও বাংলাদেশীদের সাথে একাকার হয়ে নামাজ-রোজা করছেন। আর এভাবেই নতুন এ বসতিস্থলটি ধর্মীয় সম্প্রীতির অনন্য এক উদাহরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

স্প্রিংফিল্ড মসজিদের সভাপতি এম এ খালেক। ছবি-এনওয়াইভয়েস২৪।

স্প্রিংফিল্ড গার্ডেন মুসলিম সেন্টার-মসজিদ পরিচালনায় একটি কমিটি রয়েছে-যারা নিরলসভাবে শ্রম দিচ্ছেন মসজিদকে এলাকার সকল মানুষের মিলনকেন্দ্রে পরিণত করতে। এর কর্মকর্তারা হলেন : সভাপতি আবদুল খালেক, সহ সভাপতি হক তালুকদার, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ এন হক বকুল, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, সহ কোষাধ্যক্ষ ফারুকুর রহমান। উপদেষ্টা পরিষদে রয়েছেন রহুল আমিন, সফিকুর রহমান দুদু , গোলাম হোসেন এবং আবু ইসা। নির্বাহী কমিটির সদস্যরা হলেন লোকমান হোসেন, ফারুক লস্কর, ফিরোজ পাটোয়ারী, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, মো ফারহান, মো কামরুল, মো সাজ্জাদ, এনামুল মজুমদার, শেখ শামীম, মো শরীফ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us