১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দিবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:০৭ পূর্বাহ্ণ

১০ মিনিটে অন-অ্যারাইভাল ভিসা দিবে বাংলাদেশ

বাংলাদেশ এখন থেকে মাত্র ১০ মিনিটের মধ্যে বিদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা প্রদান করবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে, এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন থেকে বিদেশি নাগরিকরা ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা নিতে পারবেন। ভিসার পেমেন্ট দুই পদ্ধতিতে, কার্ড অথবা ক্যাশে করা যাবে, এবং ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন দেশে যেখানে অন-অ্যারাইভাল ভিসা পাওয়া যায়, সেখানে অনেক সময় ৪৫ মিনিট বা ১ ঘণ্টা পর্যন্ত সময় চলে যায়। কিন্তু আমাদের নতুন সিস্টেমের মাধ্যমে এখন বিদেশি নাগরিকরা মাত্র ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন।’

এছাড়া, তিনি জানান, এই ভিসা পাওয়ার জন্য প্রার্থীদের প্রথমে অনলাইনে আবেদন করতে হবে এবং যাবতীয় তথ্য প্রদান করতে হবে। এরপর তারা একটি কোড পাবেন, যা নিয়ে এয়ারপোর্টে গিয়ে ডলারে পেমেন্ট করলেই তারা ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ভিসা পেয়ে যাবেন। এই সিস্টেম আজ থেকেই কার্যকর হয়েছে।

এ সময় উপদেষ্টা আরও জানান, পাসপোর্ট প্রক্রিয়াকে আরও সহজ করতে পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে নতুন পরিকল্পনা চলছে। যদিও ভেরিফিকেশন থাকবে, তবে পাসপোর্ট প্রাপ্তির প্রক্রিয়াটি আরও সুবিধাজনক করা হবে।

Facebook Comments Box

Posted ৮:০৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us