১৩ জুলাই রোববার প্রবীন-নবীনের নৌ-ভ্রমণ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৮ পূর্বাহ্ণ

১৩ জুলাই রোববার প্রবীন-নবীনের নৌ-ভ্রমণ

অ্যলকাউন্টি এডাল্ট ডে কেয়ার।

প্রবীন প্রবাসীগণের জন্যে বিনোদন-ভ্রমণের এক ঐতিহাসিক আয়োজন করেছে অ্যলকাউন্টি হেল্থকেয়ার গ্রুপ। ১৩ জুলাই রোববার হাডসন হয়ে ইস্ট রিভাবে টানা ৫ ঘন্টার এ আনন্দ ভ্রমণে ৩ শতাধিক প্রবীনসহ ৪ শতাধিক বাংলাদেশী অংশ নেবেন বলে হোস্ট অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এ্যান্ড সিইও মোহাম্মদ কাদের সিআইপি জানিয়েছেন। আর এই ব্যতিক্রমী আয়োজনটি হবে ‘সোস্যাল এডাল্ট ডে কেয়ার প্রোগ্রাম’র আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে।

এই যাত্রা শুরু হবে নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা থেকে সকাল ঠিক ১১টায়। স্কাইলাইন প্রিন্সেস ক্রুইজের এই আনন্দ-ভ্রমণকে আরো মোহময়ী করার অভিপ্রায়ে নাচ-গানও থাকবে। ফেলে আসা অতীতের স্মৃতি রোমন্থন করা হবে জমপেশ আড্ডার নানা পর্বে। বিশ্বের রাজধানী খ্যাত ম্যানহাটানের দর্শনীয় স্থান ছাড়াও লেডি লিবার্টির পাদদেশ পরিভ্রমণের এ আনন্দ-আয়োজনে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us