আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:১১ পূর্বাহ্ণ
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
বহুজাতিক সমাজে নিজেদের অবস্থানকে আরো জোরালোভাবে প্রদর্শণের অভিপ্রায়ে নিউইয়র্কের প্রবাসীরা ১৩ এপ্রিল রোববার ‘বাংলাদেশ ডে প্যারেড’ করলেন। জ্যাকসন হাইটসের ব্যস্ততম রাস্তা বন্ধ করে কঠোর নিরাপত্তায় ৬৫ সংগঠনের হাজার হাজার প্রবাসীর উচ্ছ্বল উপস্থিতিতে ৬৯ স্ট্রিট থেকে ৩৭ এভিনিউ তথা বাংলাদেশ স্ট্রিটের পাশ দিয়ে এ প্যারেড যায় ৮৭ স্ট্রিটে। লাল সবুজের পাতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা হাতে তরুণ-তরুণীরা নেচে-গেয়ে আর বিজয় ধ্বনিতে গোটা এলাকা প্রকম্পিত করেন।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
সকাল ১১ টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত থমকে দাড়িয়েছিল কুইন্সের এ এলাকাটি। ভিনদেশীরাও মুগ্ধ নয়নে বাঙালিদের ঐক্যবদ্ধতায় সুশঙ্খল প্যারেডকে অভিবাদন জানিয়েছেন। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিটি মেয়র এরিক এডামস, স্টেট সিনেটর জন ল্যু, স্টেট অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানী সহ নির্বাচিত জনপ্রতিনিধিরা।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’র সহযোগিতায় প্যারেডের সামগ্রিক দায়িত্বে ছিল ‘বাংলাদেশ সোসাইটি’। চমৎকার আবহাওয়ায় প্যারেড অনুষ্ঠিত হওয়ায় প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, প্যারেড সফলতার সকল কৃতিত্ব প্রবাসীগণের। তাদের সর্বাত্মক সহায়তায় আমরা অভিভ’ত।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
সামনের দিনগুলোতে সকল কর্মকান্ডে সহযোগিতার এ দীগন্ত অব্যাহত থাকলে আমরা অনেক অসাধ্যকেই সাধ্য করতে পারবো কম্যুনিটির কল্যাণে।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
এ সময় ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ এ সংবাদদাতাকে বলেন, আমি খুবই গর্বিত ও আনন্দিত। দ্বিতীয় বারের মত জ্যাকসন হাইটসে প্যারেড করতে পারলাম। আশা করবো আগামীতে সকল ধর্ন-বর্ণ-জাতি-গোষ্ঠি এবং রাজনৈতিক সচেতন সকলকে নিয়ে এই প্যারেডটিকে আরো বড় করে আয়োজন করা যায়-সেটিই আশাদের আশা।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
প্যারেডে অংশ নেয়া চট্টগ্রাম সমিতির সভাপতি আবু তাহের বলেন, আমরা চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নিয়ে চমৎকার একটি প্যারেড উপহার দেয়ার জন্যে।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
আশা রাখি আগামী বছর আরো বড় আয়োজনে প্যারেড করবো ইনশাআল্লাহ।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
প্যারেড কমিটির সদস্য-সচিব এবং ‘হিউম্যানিটি অ্যাম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট ফাহাদ সোলায়মান বললেন, ৬৫ অর্গানাইজেশনের ৩ হাজারের বেশী লোক এসেছেন। অনেক বড় বড় অর্গানাইজেশন জয়েন করেছে।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
ইউনিভাসিটি, স্ক’ল, কলেজের শিক্ষার্থীসহ শিশুরাও এসেছে। আমাদের বাঙালি কালচার প্রবাস প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে এ ধরনের প্যারেডের গুরুত্ব অপরিসীম। ফাহাদ সোলায়মান বলেন, এবারের এই উৎসাহ-উদ্দীপনাকে কাজে লাগিয়ে সামনের বছর বিশ্বের রাজধানী খ্যাত ম্যানহাটানে আমরা প্যারেডের চিন্তা করবো। প্যারেডের গ্র্যান্ড মার্শাল ছিলেন শাহনেওয়াজ এবং ভিআইপি মার্শাল ছিলেন নুরুল আজিম। তারাও আপ্লুত নারী-পুরুষ-শিশু-তরুণ-তরূণীর ব্যাপক অংশগ্রহণ দেখে।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
প্যারেডের সার্বিক সমন্বয়ে ছিলেন সর্বস্তরের প্রবাসী নেতৃবৃন্দ। দলমত-নির্বিশেষে সকল প্রবাসীর উপস্থিতিতে এ প্যারেড কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন জেবিবিএর প্রেসিডেন্ট ও আমেরিকা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিইও গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ প্রবাসীদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন বিপুল উৎসাহে প্যারেডে অংশগ্রহণের জন্যে।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং সভাপতি আতাউর রহমান সেলিম পুরো প্যারেডের মেজাজের সাথে একাত্ম হয়ে বিজয়-উল্লাস করেছেন। বিজয়ের এ পথ বেয়েই মূলধারার রাজনীতি ও প্রশাসনের সাথে সম্পর্ক জোরদার করার আহবান জানিয়েছেন কম্যুনিটির এই দুই নেতা।
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড। ছবি-এনওয়াইভয়েস২৪।
প্যারেডের একটি ফ্লট থেকে দেশের গান পরিবেশনের মধ্যদিয়ে প্যারেডের চেতনাকে আরো মহিমান্বিত করেছেন বাংলাদেশ সোসাইটির কালচারাল সেক্রেটারি অনিক রাজ।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর