সম্প্রীতির বন্ধনে সার্কেল নিউইয়র্ক ৮৩-৮৫’র ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি নাইট

এস এম জিন্নাহ   প্রিন্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:৪৫ পূর্বাহ্ণ

সম্প্রীতির বন্ধনে সার্কেল নিউইয়র্ক ৮৩-৮৫’র ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি নাইট

সার্কেল নিউইয়র্ক ৮৩-৮৫’র এডমিনরা।

এস এম জিন্নাহ
সার্কেল নিউইয়র্ক ৮৩-৮৫ ফেন্ডস এবং ফ্যামিলি নাইট ‘আনন্দ ও সম্প্রীতির মিলনমেলা’  ৭ নভেম্বর জামাইকায় একটি পার্টি হলে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি এই ফ্যামিলি নাইট বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। উল্লেখ্য, বাংলাদেশে যারা ১৯৮৩ সালে এস এস সি এবং ১৯৮৫ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ন হয়েছে তাদের নিয়ে সাতসমুদ্র তের নদী পার হয়ে আটলান্টিক মহাসাগরের এপারে প্রবাসে আমেরিকায় বসবাসরত বন্ধুদের নিয়ে গঠিত হয়েছে এই সংগঠন।

নিউইয়র্ক সার্কেল ৮৩-৮৫ এর মিলনমেলায় অংশগ্রহণকারিরা। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।

বাংলাদেশ এবং আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রবাস-জীবনের নানা ব্যস্ততার মাঝে এমন আয়োজন পুরোনো বন্ধুত্বকে নতুন করে জাগিয়ে তোলে, পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং পরিবারগুলোর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।
হাসি, আড্ডা, স্মৃতিচারণ ও আন্তরিকতার মধ্য দিয়ে সময়টুকু হয়ে ওঠে অত্যন্ত উপভোগ্য ও স্মরণীয়।

মঞ্জুরুল হক মঞ্জু ও নাজ রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন পাপ্পু। এ সময় অসুস্থ সদস্য এবং তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। কোরান তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠা‌নের সুচনা হয়। তেলাওয়াত ক‌রেন মিরাজ। গীতা পাঠ ক‌রেন দেবব্রত। বাংলা‌দে‌শের জাতীয় সঙ্গীত ও আমে‌রিকার জাতীয় সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন যথাক্রমে বন্ধু পত্নী এবং তা‌দের সন্তা‌নেরা।

অনুষ্ঠা‌নে ক‌বিতা আবৃ‌ত্তি, গান ,যাদু প্রদর্শন করা হয়। প্রথম প‌র্ব প‌রিচালনা ক‌রে ছোট ফাইজা ও নবনী।

এরপর উত্তরীয় প‌রি‌য়ে সবাইকে স্টেজে আনা হয় এবং গ্রুপ ছ‌বি তোলা হয়।

সবার অংশগ্রহ‌নের সা‌থে সঙ্গী‌তের মুছর্নায় এক অবর্ননীয় আবহ তৈরী ক‌রেন বন্ধু দেব এর পুত্র অর্ক এবং কৌ‌শিক এর কন্যা‌ কৃ‌ত্তিকা ।

বড়‌দের প‌রিবেশনায় আবৃ‌ত্তি ক‌রেন ডাঃ আনিস, শাহীনা কেয়া, এবং সিকদার। সঙ্গীত প‌রি‌বেশন ক‌রে রুবন বিন্নুর, সৈয়দ ক‌রিম লাডলা,মঞ্জুরুল হক মঞ্জু, দেবব্রত ও তার স্ত্রী।

যাদু প্রদর্শন ক‌রে মঞ্জু। পাঁচ কাপল‌কে নি‌য়ে অনুষ্ঠান‌টি উপ‌ভোগ‌ হয়। সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌নে সর্বশেষ সঙ্গীত প‌রি‌বেশন ক‌রেন বাংলা‌দেশের সঙ্গীত শিল্পী ও ক্লোজআপ তারকা র‌ন্টি দাস। তার প্রতি‌টি গান উপ‌ভোগ্য ও আনন্দময় ক‌রে তো‌লে হলভ‌র্তি বন্ধুরা ও তা‌দের প‌রিবারের সদস্যরা।
পরে আগামী বছেরের জন্য সাত সদস্যের এডমিন কমিটি গঠন করা হয় সদস্যরা হলেন এস এম জিন্নাহ, ডা: আনিস, নাঈম, এ্যানী, কামরুল, শাহীন এবং নাজ। কমিটির সদস্যরা আগামী বছরের অনুষ্ঠানগুলো সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করে।

রা‌তের খাবা‌রের ম‌ধ্যে দি‌য়ে অনুষ্ঠা‌নের সমা‌প্তি ঘোষনা ক‌রে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ক‌রেন শফি বাদল।
এমন মিলনমেলা বারবার ফিরে আসুক, বন্ধুত্ব ও ভালোবাসার বন্ধন অটুট থাকুক—এই প্রত্যাশায় সকলে ঘরে ফেরেন।

Facebook Comments Box

Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us