গার্মেন্টস শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
বুধবার, ১১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:৩২ পূর্বাহ্ণ

গার্মেন্টস শ্রমিক নির্যাতনের প্রতিবাদে নিউইয়র্কে মানববন্ধন

(এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)

বাংলাদেশে শ্রমিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ৮ নভেম্বর বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় | সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনজুর চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ।

সমাবেশ থেকে বক্তারা বলেন বাংলাদেশে শ্রমিক হত্যা ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার দাবি জানানো হয়। পাশাপাশি দমন-পীড়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদ জানানো হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল)-এর আহ্বায়ক ড. প্রদীপ রঞ্জন কর, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্র নিযুক্ত শ্রমিক লীগেব্দুর  সমন্বয়কারি আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল)-এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিক এবং আব্দুল হাসিব মামুন, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন জয়নাল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি ও বীর মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাঈদ , বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, বীর মুক্তিযোদ্ধা এস এম কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ হাসান, প্রবীন সাংবাদিক মো. ফজলুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী; আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা এম. এ. করিম জাহাঙ্গীর প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, অ্যাডভোকেট মোঃ মিনহাদুজ্জামান লিটন, আতাউল গনি আসাদ, আলী হোসেন গজনবী, সদস্য,  সাধারণ সম্পাদক-নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ শাহীন আজমল,, শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সদস্য-সচিব ও নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম আতিক, মিজানুর রহমান চৌধুরী,
অধ্যাপক হোসনে আরা , অধ্যাপক খালেকুজ্জামান খালেক, সভাপতি, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লা ,  অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান, ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক যুক্তরাষ্ট্র যুবলীগ, সহ-সভাপতি টি. মোল্লা জাতীয় শ্রমিক লীগের , খান শওকত, সহসভাপতি, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ, সাইদুল ইসলাম সাঈদ, সহসভাপতি, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ , মইজুর লস্কর জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ, স্বপন কুণ্ডু সাংগঠনিক সম্পাদক যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ, শেখ জামাল হুসেন সাবেক যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা,  যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় (জেড. এ. জয়),  যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ. মিয়া।,  যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম,  হেলাল মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী সেচ্ছাসেবক লীগ, কবি সালেহা খাতুন, রেহানা আবেদীনসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
শ্রমিকের মর্যাদা, ন্যায্য মজুরি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবির মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Posted ১০:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১১ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us