এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ১০:২০ পূর্বাহ্ণ
![]()
(ডিসি থেকে এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)
বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার জন্য সম্পূর্ণ অর্থায়নে (ফুল–ফান্ডেড) বৃত্তি পাবেন। শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর এ বৃত্তির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও চেয়ারম্যান আবুবকর হানিপ।
গত ৬ নভেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ডব্লিউইউএসটিক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে এসমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ডব্লিউইউএসটি।
যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে ডব্লিউইউএসটিতে অধ্যায়নের সুযোগদেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডব্লিউইউএসটি ক্যাম্পাস সফর করে এবং অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দেয়। প্রতিনিধিদলকে স্বাগত জানান ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, সিএফও ফারহানা হানিপসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজে প্রায় ৪০লাখ শিক্ষার্থী পড়াশোনা করেন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর মূল বিষয়ভিত্তিক শিক্ষাকে বৈশ্বিক মান ও শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “যৌথ জ্ঞান বিনিময়, ‘ট্রেইন দ্য ট্রেইনার’ শিক্ষক উন্নয়ন কর্মসূচি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার(এআই) সমন্বয়ের মাধ্যমে এই সহযোগিতা আমাদের শিক্ষ-কদের উৎকর্ষ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের বিশ্বের যেকোনো প্রান্তে সফল হওয়ার মতো প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গড়ে ১৮ বছরের বাস্তব শিল্প–অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, “আমরা সক্রিয় ল্যাব, উন্নত আইটি অবকাঠামো ও প্রযুক্তিগত কাঠামোগড়ে তুলছি, যেখানে শিক্ষার্থীরা শুধু তত্ত্ব পড়ে না; হাতে–কলমে অভিজ্ঞতার মাধ্যমে দ্রুত দক্ষতা অর্জন করে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য প্রস্তুত হয়।” তিনি আরও জানান, এখানে শিক্ষার্থীরা বৈশ্বিক মানের ক্যাপস্টোন প্রকল্প তৈরি, পরীক্ষা ও বাণিজ্যিকীকরণের সুযোগ পায়।
ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই অংশীদারত্ব শুরু করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ডব্লিউইউএসটিতে মানসম্মত শিক্ষা কোনো একটি শ্রেণিকক্ষ বা একটি দেশে সীমাবদ্ধ নয়। আমাদের গ্লোবাল ক্যাম্পাসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীর কাছে একই মানের, শিল্পের চাহিদা নির্ভর শিক্ষা পৌঁছে দিতে আমরা প্রস্তুত।”
সিএফও ফারহানা হানিপ বলেন, “এই সহযোগিতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিপুল সম্ভাবনা তৈরি করতে পারে। আমরা চাই, এ অংশীদারত্বের সুফলভোগী প্রত্যেক শিক্ষার্থী সফল ক্যারিয়ার গড়ার দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাক।”
প্রতিনিধি দলের অপর সদস্য অধ্যাপক মুহম্মদ বিন কাশেম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় বৈশ্বিক শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা প্রচলিত পুরোনো শিক্ষণ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষণ মডেল চালু করতে চাই। বর্তমান নেতৃত্বের অধীনে এ লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি।”
এ অংশীদারত্বের ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডব্লিউইউএসটির স্বীকৃত (অ্যাক্রেডিটেড) মার্কিন ডিগ্রি প্রোগ্রামে পড়ার পথ খুলবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য প্রোগ্রামের মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি, ইনফরমেশন টেকনোলজি, ডেটাসায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্টেমএমবিএ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও হেলথকেয়ার।
সফরকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ডব্লিউইউএসটির বিভিন্ন স্থাপনা, শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ইনোভেশন সেন্টার ঘুরে দেখে।
Posted ১০:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24