৩ তলার স্থলে ৯ তলা ভবন নির্মাণের প্রক্রিয়া//

ব্রুকলীনে ভবন ধ্বসে ৮ জনের মৃত্যু : আহত ১৭

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:১১ পূর্বাহ্ণ

ব্রুকলীনে ভবন ধ্বসে ৮ জনের মৃত্যু : আহত ১৭

ধ্বসে পড়া ভবনে উদ্ধার তৎপরতায় দমকল কর্মীরা। ছবি-সংগ্রহ।

(এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)

নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ফ্লাটবুশ এলাকায় ৩ তলাবিশিষ্ট আবাসিক-বাণিজ্যিক ভবন ধ্বসে পড়ায় কমপক্ষে ৮ জনের প্রাণহানী এবং দমকল বাহিনীর ৩ কর্মীসহ ১৭ জন আহত হয়েছে। বৃহস্প্রতিবার সকালে সোস্যাল মিডিয়ায় এক পোস্টে সিটি মেয়র জোহরান মামদানি হতাহতদের জন্যে সমবেদনা এবং নগরবাসীকে তাদের শান্তি কামনার জন্যে প্রার্থনার আহবান জানিয়েছেন। ১১ নভেম্বর বিকেল ৪টার পর এই ভবনের সাথেই আরেকটি বহুতলা ভবন নির্মাণের স্থলে ধ্বসে পড়ে ভবনটি। সাথে সাথে দমকল কর্মীরা এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং রাতভর চেষ্টা চালিয়ে অন্তস্বত্তা এক মহিলা এবং ৭ শিশুর লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্প্রতিবার সকাল ১১টা নাগাদ উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

দমকল বাহিনীর কমিশনার লিলিয়ান বনসিগনোর উদ্ধার তৎপরতা সম্পর্কে জানান যে, ধ্বসে পড়া ভবনের নীচে পড়া লোকজনকে সন্ধান ও উদ্ধারের জন্যে প্রশিক্ষিত কুকুরের সাহায্য নেয়া হচ্ছে।

সিটি প্রশাসনের পক্ষ থেকে ভবন ধ্বসে পড়ার কারণ এবং একইসাথে পাশে বহুতল ভবন নির্মাণে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে কিনা তা সবিস্তারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৬৫২ বেডফোর্ড এভিন্যুতে ৩ তলা ভবন নির্মানের অনুমতি দিয়েছে সিটি প্রশাসন। কিন্তু নির্মাণ ঠিকানার ৯ তলা ভবন নির্মাণের প্রক্রিয়া অবলম্বন করেছেন বলে বিল্ডিং ডিপার্টমেন্টের কমিশনার আহমেদ তিজানি গণমাধ্যমে বলেছেন।

আরো জানা গেছে, এলাকাটি আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত এবং হতাহতদের সকলেই একই সম্প্রদায়ের।

 

সিটি মেয়র ট্যাক্সিসহ সবধরনের যানবাহনকে এই এলাকা পরিহারের অনুরোধ জানিয়েছেন উদ্ধার তৎপরতার স্বার্থে।

স্টেট গভর্ণর ক্যাথি হোকুল এবং নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জুমানি উইলিয়াস পৃথক পৃথকভাবে গভীর শোক এবং সমবেদনা জানিয়েছেন হতাহতদের জন্যে। পাবলিক এডভোকেট বিশেষভাবে উল্লেখ করেছেন যে, ৩ তলা ভবনের স্থলে ৯ তলা ভবন নির্মাণের চেষ্টার প্রতিবাদ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us