চট্টগ্রাম সমিতিকে এগিয়ে নেয়ার সংকল্পে বোর্ড অব ট্রাস্টি ও উপদেষ্টামন্ডলীর শপথ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সমিতিকে এগিয়ে নেয়ার সংকল্পে বোর্ড অব ট্রাস্টি ও উপদেষ্টামন্ডলীর শপথ

শপথ পরিচালনা করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আবু তাহের। ছবি-এনওয়াইভয়ে২৪ ডটকম।

প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন ‘চট্টগ্রাম সমিতি’র কল্যাণমূলক কর্মকান্ড এগিয়ে নিতে সময়ের পরীক্ষায় উত্তীর্ন ব্যক্তিবর্গের সমন্বয়ে বোর্ড অব ট্রাস্টি এবং উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। ১৪ ডিসেম্বর নিউইয়র্ক সিটির ব্রুকলীনে লিটল বাংলাদেশ এলাকায় অবস্থিত চট্টগ্রাম ভবনে অনাড়ম্বর এক অনুষ্ঠানে নবগঠিত উভয় কমিটির সদস্যগণ শপথ গ্রহণ করেন সমিতির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে। ১১ সদস্যের বোর্ড অব ট্রাস্টির কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম চৌধুরী, কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠু, এবং সদস্যরা হলেন : মুনির আহমেদ, এনাম চৌধুরী, সৈয়দ মোশাররাফ হোসেন (বাবর ), মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মুরশেদ রেজবী চৌধুরী, আবুল কাশেম, মিজানুর রহমান জাহাঙ্গীর, তারিকুল হায়দার চৌধুরী এবং আবু তালেব চৌধুরী চান্দু। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন মোহাম্মদ সেলিম -প্রধান উপদেষ্টা এবং সদস্যরা হলেন সরোয়ার হোসেন, শাহাবুদ্দিন চৌধুরী লিটন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জাকির, মোহাম্মদ মুজিবর রহমান, মতিউর রহমান চৌধুরী, আবুল কালাম ( কানেক্টিকাট), মোহাম্মদ শাহজাহান ( নিউজার্সি) এবং মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ( নিউজার্সি)।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফের প্রাণবন্ত সঞ্চালনায় শপথ গ্রহণের বর্ণাঢ্য অনুষ্ঠানে সকলকে সার্টিফিকেট প্রদানও করা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম , চট্টগ্রাম সমিতির দুবারের সাবেক সভাপতি, ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ , ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, সমিতির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী, প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম, ট্রাস্টি বোর্ডের কো- চেয়ারম্যান কামাল হোসেন মিঠু। ট্রাস্টি এবং উপদেষ্টাগণের মধ্যে থেকে আরো বক্তব্য রাখেন- মুনির আহমেদ, এনাম চৌধুরী, সৈয়দ মোশাররাফ হোসেন বাবর , সৈয়দ মোর্শেদ রিজভী চৌধুরী, আবুল কাশেম চট্টলা , মিজানুর রহমান জাহাঙ্গীর, আবু তালেব চৌধুরী চান্দু , মোহাম্মদ দিদারুল আলম , মতিউর রহমান চৌধুরী , মোহাম্মদ শাহজাহান ( নিউজার্সি)।

শপথ গ্রহণকারি সকলকে ফুলেল শুভেচ্ছা। ছবি-এনওয়াইভয়ে২৪ ডটকম। ছবির ক্যাপশণ-৩ চিটাগাং-বিওটি

কার্যকরী কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গিকার করে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাস্টার মোহাম্মদ কলিমুল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ নুরল আমিন, সহ-সম্পাদক মোহাম্মদ আজিজ চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ শফিকুল আলম , ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ঈসা ,সদস্য পল্লব রায়।

প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শপথগ্রহণকারি সকলকে ফুল দিয়ে বরণ করেন এবং সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রহিম। ছবি-এনওয়াইভয়ে২৪ ডটকম।

ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং দুইবারের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ চট্টগ্রাম সমিতির অতীত কর্মকান্ডের বিশদ আলোচনা তুলে ধরে বলেন, সকল বাঁধাবিঘ্ন অতিক্রম করে চট্টগ্রাম সমিতি সামনের দিয়ে এগিয়ে যাবে। চট্টগ্রাম সমিতির সম্পদের যথাযথ ব্যাবস্থাপনার ব্যাপারে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি আহ্বান জানান।

ট্রাস্টি বোর্ডের নয়া চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে চট্টগ্রাম সমিতিকে অতীতের মত প্রবাসের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন। কো- চেয়ারম্যান কামাল হোসেন মিঠু “সবার জন্য চট্টগ্রাম সমিতি” গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকল চট্টগ্রামবাসীর ঠিকানা চট্টগ্রাম ভবন। অতীতের মত একজন সেবক এবং ক্ষুদ্র কর্মী হিসেবে ভবিষ্যতেও চট্টগ্রামবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার জানান।

নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম গতানুগতিক ধারা থেকে বাইরে এসে সমিতির কর্মকান্ড পরিচালনা করার জন্য বর্তমান নেতৃত্বকে পরামর্শ প্রদান করেন।
কার্যকরী কমিটির পক্ষ থেকে নির্বাচিত সকলকে অভিনন্দন জানানো হয়েছে। এক বিবৃতিতে আশা প্রকাশ করা হয় নির্বাচিত নেতৃবৃন্দ চট্টগ্রাম সমিতির ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সবশেষে সমিতির বর্তমান সভাপতি মোহাম্মদ আবু তাহের তার সমাপনী বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Facebook Comments Box

Posted ৮:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us