নিউইয়র্ক ষ্টেট বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর পাটোয়াারীকে ঢাকায় এলাকাবাসীর পক্ষ থেকে সম্প্রতি ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ১৯৯০ সালে ধানমন্ডি থানা ছাত্রদলের সাংগঠিক সম্পাদকের দায়িত্ব পালনকালে এরশাদ বিরোধী আন্দোলনে অসম সাহসের পরিচয় দেয়ায় দীর্ঘদির পর নিউইয়র্ক থেকে গত ১১ জানুয়ারী বাংলাদেশে গমনের পরই সে সময়ের ছাত্রদলের নেতারা (বর্তমানে বিএনপির বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করছেন) জড়ো হয়ে বিপুল অভ্যর্থনা জানান। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক জি এস জাবেদ ও ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি মাহি।
এছাড়া, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের যুবদল নেতা আকাশ ও মতলব থানা বি এন পির সভাপতি এনামুল হক বাদল, সাধারন সম্পাদক সফিকুর রহমান সাগর ও মতলব পৌর বি এন পির সভাপতি শোয়েব সরকার, স্বেচছাসেবক দলের নেতা সিদ্দিক, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও হুমায়ূন কবীর পাটোয়ারিকে বিশেষভাবে সম্বর্ধনা জানিয়েছেন। উল্লেখ্য, বেশ কদিন ঢাকা ও চাঁদপুরের নিজ এলাকা পরিভ্রমণকালে বিএনপির নেতা-কর্মীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেছেন হুমায়ূন কবীর।

Leave a Reply