বিজয় কুমার ঘোষ
প্রিন্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ১:৪১ অপরাহ্ণ
![]()
বিজয় কুমার ঘোষ
নিউইয়র্ক স্টেটে বিশ্বখ্যাত নায়েগ্রা ফল্স অধ্যুষিত বাফেলোতে বসবাসরত বাংলাদেশীদের উন্নয়ন ও কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত Ôবাংলাদেশ সোসাইটি অব বাফেলোÕর নয়া কমিটির (২০২৬-২০২৮ )কর্মকর্তাগণের অভিষেক অনুষ্ঠান হয়েছে ২৬ সেপ্টেম্বর।
বাংলাদেশ সোসাইটির আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ আজিজুল হক জুয়েল। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডঃ আজাদ আহম্মেদ চৌধুরী শপথ বাক্য পাঠ করান ও নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নির্বাচন কমিশনের সদস্যগণও ছিলেন।
শপথ গ্রহণকারি কর্মকর্তারা হলেন: সভাপতি মোহাম্মদ বোরহান আলী, সাধারণ সম্পাদক শিপন চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ নাজমুল, কোষাধ্যক্ষ কামরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া সহ ২৫ জন সদস্য।
Posted ১:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর