দেশটা কি মগের মুল্লুক ? রুখে দাঁড়াও বাংলাদেশ

লুসিড ড্রিম   প্রিন্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ১১:১৭ পূর্বাহ্ণ

দেশটা কি মগের মুল্লুক ? রুখে দাঁড়াও বাংলাদেশ

যুবদলের নয়নের ভিকটিম মির্জা আনোয়ার।

লুসিড ড্রিম

আমরা কোন দেশে বসবাস করছি?
মির্জা আজমের ভাই মির্জা আনোয়ার একটি সরকারি কলেজের অধ্যাপক। ব্যক্তিগত জীবনে তার কোনদিনও কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিলো না। আওয়ামী লীগে তার কোন রাজনৈতিক সদস্যপদ পর্যন্ত নেই। তার ভাই আওয়ামী লীগের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন , এটা কি উনার অপরাধ ?

আওয়ামী লীগ গত ১৬ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। কখনও একটিবারের জন্যও শুনেছেন , বিএনপি নেতা মীর্জা ফখরুল বা রুহুল কবির রিজভীর ভাইকে আওয়ামীলীগের নেতাকর্মীরা এইভাবে মব সৃষ্টি করে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে ?

ঢাকা শহরে নতুন এক সন্ত্রাসীর আমদানি হয়েছে। তার নাম যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। এর আগে তার নেতা তারেক রহমান ২০০১ সালে তার মা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপির যুগ্ম মহাসচিব হয়ে ” হাওয়া ভবন ” থেকে রাষ্ট্র পরিচালনা করতো। এখন তারেকের উত্তরসূরী যুবদল নেতা নয়ন ঢাকা শহরের অঘোষিত গডফাদার !
এই দেশে আর কোন সংবিধান ও আইনের দরকার আছে বলে মনে হয়?

মির্জা আনোয়ার বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। নিজে একটি সরকারি কলেজে অধ্যাপনা করে সংসার চালান। গত ১৬ বছরে তার ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক কিছুই করতে পারতেন। কিন্তু এর কিছুই করেননি সাধারণ মানুষের মতো সততার সাথে জীবন-যাপন করা মির্জা আনোয়ার। গত ১৬ বছরে মির্জা আনোয়ারের একটি সন্ত্রাসী ও চাঁদাবাজির রিপোর্ট এই দেশে কেউ দেখাতে পারবে না। তার নামে বাংলাদেশের থানায় কোন মামলাও নেই । তাহলে দেশের একজন সাধারণ নাগরিক মির্জা আনোয়ারকে মব করে পুলিশে দেওয়ার দুঃসাহস যুবদল নেতা নয়ন কোথায় পেল?

দেশটা কি মগের মুল্লুক ?

মির্জা আনোয়ার সাদাসিধে জীবনযাপন করেন। এটা কি একজন সাধারণ নাগরিকের অপরাধ?

যুবদল নেতা নয়ন বিএনপি করেন বলে কি তার জন্য সাত খুন মাফ?
এই দেশে কি কোন রাষ্ট্রীয় আইন – কানুন নেই?
বাংলাদেশ কি আদৌ মানুষের বসবাসের যোগ্য?

যুবদল নেতা নয়ন মির্জা আনোয়ারের উপর মব করে বাংলাদেশ দণ্ডবিধির ৩৪১ ও ৩৪২ ধারায় একজন দণ্ডপ্রাপ্ত আসামি। এছাড়াও একজন সম্মানিত অধ্যাপককে মব করায় তার বিরুদ্ধে ৫০০ ও ৫০৬ ধারায় মামলা হতে পারে।যার সাজা নূন্যতম ৭ বছরের কারাদণ্ড। বাংলাদেশের সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী , যুবদলের সন্ত্রাসী নয়ন একজন সাধারণ নাগরিকের উপর মব করে বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে আইনের বিভিন্ন ধারায় মামলা হতে পারে। কিন্তু কলাবাগান থানার যেসব মেরুদন্ডহীন পুলিশ কর্মকর্তা যুবদলের সন্ত্রাসী নয়নকে গ্রেফতার না করে উল্টো মির্জা আনোয়ারের মতো দেশের একজন প্রথম শ্রেণীর নাগরিককে গ্রেফতার করেছেন , বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে সেসব পুলিশ কর্মকর্তাদের সাজা ও অপসারণ কি রাষ্ট্র এখনও করেছে?

হাওয়া ভবনের মালিক ও দুর্নীতির বরপুত্র বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ” আই হ্যাভ এ প্লান” বলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন ‌। তার রাষ্ট্র ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার ও জোরপূর্বক চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এসব সুস্পষ্ট সংবিধানের লঙ্ঘন ‌। আজ তারেকের চামচা নয়ন ঢাকা শহরের অঘোষিত গডফাদার! এজন্য বাংলায় একটি আলোচিত প্রবাদ হচ্ছে,

” ন্যাংটার দেশে নেংটিই রাজা” ।

যুবদল নেতা নয়ন গত ১৬ বছর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় একবারও গ্রেফতার হননি। হঠাৎ সন্ত্রাসের আরেক গডফাদার তারেক রহমানের বাংলাদেশে পা রাখার সাথে সাথে আন্ডারগ্রাউন্ড ছিচকে সন্ত্রাসী রবিউল নয়নের মতো ছিচকে ডাকাতদের আবির্ভাব হতে লাগলো বাংলাদেশে। দিন দিন বাংলাদেশ নামক রাষ্ট্র মানুষের বসবাসের অনুপযোগী হয়ে গেছে। যুবদল সন্ত্রাসী রবিউল ইসলাম নয়ন সম্পর্কে বলতে গিয়ে কিংস পার্টি এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন ,

” যুবদলের নয়ন যত টাকা চাঁদাবাজি করেছে ,তা দিয়েই গণভোট করা সম্ভব ” ।

তার মানে , ২০২৬ সালের যে অবৈধ নির্বাচন ও গণভোট হয়েছে তাও ছিল বিএনপি ও জামায়াতের ৫ আগষ্টের লুটপাট ও চাঁদাবাজির টাকায়।তাই সন্ত্রাসী নয়নরা হচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অবৈধ নির্বাচনের ফসল। নাসিরউদ্দিন পাটোয়ারী , নাহিদ , সারজিস ও হাসনাত নামক এক সময়ের কিশোর গ্যাং এর সদস্যরাও ২০২৬ সালের অবৈধ নির্বাচনের ফসল। তাই দেশে এখন আইনশৃঙ্খলা বলতে কিছুই নাই।

” দুই কুকুরের লড়াই” গল্পের মতো বিএনপি ও জামায়াতের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষের আজ নিঃশ্বাস নিতেও বড় কষ্ট হচ্ছে ‌। শেখ হাসিনার পতনের নামে বিএনপি জামায়াত ও গুপ্ত শিবিরের ফাঁদে পা দিয়ে এই দেশের মানুষ তাদের নিজেদের পায়ে কুড়াল মেরেছে।ওরা শুধু নিজেদের সর্বনাশ করেনি , পুরো রাষ্ট্রের সর্বনাশ করে দিয়েছে।

এই বিচারহীনতার বাংলাদেশ কি চেয়েছিলেন আপনারা?

একজন সম্মানিত কলেজ শিক্ষকের এই দশা হলে আপনার/ আমার জীবনের নিরাপত্তা কোথায় ?
আজ আপনার/ আমার বিবেকের কাছে প্রশ্ন –

একটি স্বাধীন রাষ্ট্রে মেরুদন্ডহীন বিএনপি ও জামায়াত সরকার এবং যুবদল নেতা ও সন্ত্রাসী নয়ন থাকতে এই দেশে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদৌ প্রয়োজন আছে কি?

সত্য সবসময় সুন্দর।

Facebook Comments Box

Posted ১১:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us