আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:৩৮ অপরাহ্ণ
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গোল্ডেন অ্যাজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি-এনওয়োইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
আনিসুর রহমান
৮ নভেম্বর রোববার সন্ধ্যায় নিউইয়র্কের ইস্ট এলমহাস্টের্ অবস্থিত লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলের গ্র্যান্ড বলরুমে গোল্ডেন এজ হোম কেয়ারের দশম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠানে গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ নেওয়াজ প্রতিষ্ঠানের দশ বছরের পথচলা তুলে ধরেন। তিনি প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সেবাকর্মী, সেবাগ্রহীতা, তাঁদের পরিবার এবং দীর্ঘদিনের শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
শাহ নেওয়াজ বলেন, “দশ বছর একটি প্রতিষ্ঠানের জন্য শুধু সময়ের হিসাব নয়, এটি মানুষের আস্থা অর্জনের একটি দীর্ঘ যাত্রা। আমরা যখন গোল্ডেন এজ হোম কেয়ারের কার্যক্রম শুরু করি, তখন আমাদের লক্ষ্য ছিল প্রবীণ ও অসুস্থ মানুষ যেন নিজেদের ঘরে থেকে প্রয়োজনীয় সেবা, সম্মান ও যত্ন পান। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি।”
গোল্ডেন অ্যাজকে ফুলেল শুভেচ্ছা জানান নুরুল আজিম। ছবি-এনওয়োইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
প্রতিষ্ঠানটির সাফল্যের পেছনে কর্মীদের অবদানের কথা উল্লেখ করে শাহ নেওয়াজ বলেন, “আজকের এই অর্জন আমার একার নয়। আমাদের প্রতিটি কর্মী, পরিচর্যাকারী, সেবাগ্রহীতা ও তাঁদের পরিবারের সম্মিলিত আস্থার ফল এই দশ বছরের পথচলা। প্রতিদিন যাঁরা মানুষের বাড়িতে গিয়ে সেবা দিয়ে আসছেন, তাঁরাই গোল্ডেন এজ হোম কেয়ারের প্রকৃত শক্তি।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট রানো আমেনা নেওয়াজ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং গোল্ডেন এজ হোমকেয়ারের আগামী দিনের পথচলার সাফল্য কামনা করেন।
গোল্ডেন অ্যাজের পক্ষ থেকে বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের জন্য ডেপুটি জেনারেল ম্যানেজার অনিক রাজকে ক্রেস্ট প্রদান করা হয়। ছবি-এনওয়োইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. আবু জুবায়ের দারা, সাদিয়া নেওয়াজ ও ডেপুটি জেনারেল ম্যানেজার অনিক রাজ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে গোল্ডেন এজ হোম কেয়ারকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিপুল করতালির মধ্যে কেক কাটেন কর্মকর্তারা।
Posted ৯:৩৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24