ভারতীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

৩য় ‘গ্লোবাল টাইমস স্কয়ার দুর্গাপূজা’ ১৭-১৮ অক্টোবর

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:১৯ অপরাহ্ণ

এনওয়াইভয়েস২৪ ডটকম নিউজ

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল টাইমস স্কয়ার দুর্গাপূজা উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা ও বার্তা পেয়েছে আয়োজক সংগঠন ‘বেঙ্গলী ক্লাব-ইউএসএ’। বাংলাদেশী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগ ও নেতৃত্বে এবারের পূজার স্লোগান হচ্ছে,‘ধর্মীয় বিশ্বাস আমাদেরকে ঐক্যবদ্ধ করছে’ ( ফেইথ ব্রিঙ্স আস টুগেদার)।

৩০ সেপ্টেম্বর দেওয়া ওই বার্তাটি বেঙ্গলী ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি দীনেশ সি. মজুমদার পেয়েছেন বলে ২ অক্টোবর এ সংবাদদাতাকে নিশ্চিত করেছেন।  এটি দ্বিতীয়বারের মতো দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের কাছে বিশেষ বার্তা বলেও উল্লেখ করেছেন দীনেশ মজুমদার।

বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুর্গাপূজাকে ‘ভক্তি ও শক্তির উদযাপন’ হিসেবে উল্লেখ করে বলেছেন, মা দুর্গার নয়টি রূপের আরাধনা মানুষের অন্তর্নিহিত শক্তি জাগ্রত করা, চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসী হওয়া এবং বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয় ।

দুর্গাপূজার সঙ্গে নারীশক্তির (Nari Shakti) গুরুত্বও তুলে ধরা হয়েছে বার্তায়। এতে পরিবার, সমাজ ও জাতি গঠনে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে নারীদের নিজেদের সম্ভাবনা পূর্ণভাবে বিকশিত করার সুযোগ সৃষ্টি করার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর বার্তায় আরও বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন পটভূমির মানুষ একত্রিত হন, উৎসব আয়োজন করেন, অন্যের সেবা করেন এবং আনন্দ ভাগাভাগি করেন। প্রতিমা, প্যান্ডেল, সংগীত, নৃত্য, হস্তশিল্প ও শিল্পকলার মধ্য দিয়ে ভারতের সংস্কৃতি ও বৈচিত্র্যের প্রতিফলন ঘটে বলেও উল্লেখ করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩য় গ্লোবাল টাইমস স্কয়ার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আগামী ১৭ ও ১৮ অক্টোবর, নিউইয়র্কের বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারে।  দু দিনব্যাপী এই আয়োজনে বাংলাদেশী ও ভারতীয় বাঙালিরা ছাড়াও, বিশ্বের বিভিন্ন প্রান্তের বাঙালি, দক্ষিণ এশীয় সম্প্রদায় এবং নিউইয়র্কের স্থানীয় বাসিন্দারিা অংশ নেবেন বলে জানান দীনেশ মজুমদার।

দীনেশ জানান, ২০২১ সালের ১৫ ডিসেম্বর ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গাপূজাকে মানবিকতায় ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে তালিকাভুক্ত করলেও বাঙালি হিন্দুদের এই ধর্মচর্চার ব্যাপারটিকে চার দেয়ালে বন্দি করে রাখা হয়েছে। আমরা বেঙ্গলী ক্লাবের পক্ষ্য থেকে সেই বন্দিত্ব ঘুচিয়ে বহুজাতিক সমাজে বিস্তৃত করতে চাই বলেই তৃতীয়বারের মত ব্যাপক প্রস্তুতি চালাচ্ছি। গত দু’বছর বিশাল আয়োজনে টাইমস স্কোয়ারে দুর্গাপূজার সাফল্য কতটুকু জানতে চাইলে দীনেশ মজুমদার বলেন, বাংলাদেশ এবং ভারতীয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ-সার্বজনিন, তাকে আমরা বিশ্বজনীন বলছি,  এই ধর্মীয় উৎসব ঘিরে ফ্রান্স, কানাডা, অষ্ট্রেলিয়া, জাপান, মরিশাস, গায়নিজ, ভারত ও বাংলাদেশেও সাড়া পড়ে গেছে। এসব দেশের কন্সাল জেনারেলসহ শীর্র্ষস্থানীয় কূটনীতিকরা টাইমস স্কোয়ারে এসে ভক্তি-অর্চনায় অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্র, কানাডা ছাড়াও ইউরোপের বিভিন্ন অঞ্চলের মানুষেরা এবারও জড়ো হবেন টাইমস স্কোয়ারে-তেমন আভাস পাওয়া যাচ্ছে। গ্লোবাল লিডাররা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। ভারতীয় প্রধানমন্ত্রী এবারও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী-উভয়ের অফিসেই যোগাযোগ করেছি। আশা করছি তারাও শুভেচ্ছা পাঠাবেন।

বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গাপূজা আয়োজনের মাধ্যমে বাংলা ও ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, সংগীত, নৃত্য এবং ধর্মীয় ঐতিহ্যকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার এই উদ্যোগ ইতিমধ্যেই বাঙালিদেরকে ঐক্যের মোহনায় উপনীত করেছে।

ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দীনেশ  মজুমদার আরো বলেন, টাইমস স্কয়ারে দুর্গাপূজার আয়োজন বাঙালি ও ভারতীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তা উদ্ভাসিত হয়েছে প্রধানমন্ত্রী মোদির বার্তার শেষাংশে।

Facebook Comments Box

Posted ৪:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us