ক্যান্সারের ঝুঁকি বাড়ায় চা-কফি

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৭:৪১ পূর্বাহ্ণ

খুব গরম চা বা কফি পান করলে খাদ্যনালির একটি নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকি তিন গুণ পর্যন্ত বাড়তে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যে প্রায় লাখ ৮০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে গবেষণা চালিয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সংবাদ সিএনএন’র।

গবেষণায় দেখা গেছে, যারা গরম পানীয় পছন্দ করেন, তাদের খাদ্যনালির স্কোয়ামাস সেল কার্সিনোমার ঝুঁকি উষ্ণ পানীয় পছন্দকারীদের তুলনায় প্রায় দ্বিগুণ। আর যারা খুব গরম পানীয় পান করেন, তাদের ঝুঁকি তিন গুণেরও বেশি।

পানীয়ের পরিমাণও ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। তাপমাত্রার বিষয়টি বিবেচনায় নেওয়ার পর দেখা যায়, দিনে ছয় বা তার বেশি গরম পানীয় পানকারীদের এই ক্যানসারের ঝুঁকি ছয়ের কম পানকারীদের তুলনায় ৭১ শতাংশ বেশি।

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছে পানীয়ের তাপমাত্রা সম্পর্কে তাদের পছন্দ জানতে চাওয়া হয়েছিল। তবে পানীয়ের প্রকৃত তাপমাত্রা মাপা হয়নি। ফলে গবেষকেরা এটিকে সরাসরি কারণ হিসেবে প্রমাণ না করে শক্তিশালী সম্পর্ক হিসেবে দেখেছেন।

২০১৬ সালে আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয়কে মানুষের জন্য সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী হিসেবে শ্রেণিবদ্ধ করেছিল।

গবেষকেরা বলছেন, চা বা কফি পান করার আগে কিছুটা ঠান্ডা করে নেওয়া যেতে পারে। পানীয়ের সঙ্গে দুধ মেশানো হলেও গরম অবস্থায় পান করলে ঝুঁকির পরিবর্তন দেখা যায়নি।

তবে গবেষণার প্রধান লেখক কেরেন পাপিয়ে বলেন, খাদ্যনালির এই ক্যানসারের ক্ষেত্রে ধূমপান এখনো সবচেয়ে বড় ঝুঁকির কারণ।

Facebook Comments Box

Posted ৭:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us