ইউনূসকে হেনস্থার কোন মামলাই হয়নি : গ্রেফতারের প্রশ্নই উঠে না

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ২:৫৩ অপরাহ্ণ

ইউনূসকে হেনস্থার কোন মামলাই হয়নি : গ্রেফতারের প্রশ্নই উঠে না

 

বক্তব্য দিচ্ছেন ইমদাদ চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বিশেষ সংবাদদাতা

বাংলাদেশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মুহম্মদ ইউনূস দায়িত্ব পালনকালে ভিন্নমত পোষণকারি বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ওপর বর্বরোচিত হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, প্রকাশ্যে পিটিয়ে হত্যার অসংখ্য ঘটনা ছাড়াও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও ৫০ হাজারের অধিক নেতা-কর্মীকে সাজানো হত্যা মামলায় গ্রেফতারের পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরী হয়েছে। আর এই ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে ১২ অক্টোবর জেএফকে এয়ারপোর্টে। হুইল চেয়ারে বাইরে বের হবার সময়েই রোষানলে পড়েন মোহম্মদ ইউনূস। এক পর্যায়ে ইউটার্ন করে পুনরায় এয়ারপোর্টের ভেতরে ঢুকে নিজেকে রক্ষা করেছেন তিনি। ক্ষুব্ধ প্রবাসীগণের মধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতাও ছিলেন। এসব নেতাকে পুলিশ গ্রেফতার করেছে বলে ইউনূসের বেনিফিশিয়ারি হিসেবে পরিচিত কূটনীতিকরা সোস্যাল মিডিয়ায় প্রচার করেছেন। প্রকৃত অর্থে কাউকেই গ্রেফতার করা হয়নি। এমনকি ঐ ঘটনার জন্যে কোথাও কোন মামলাও হয়নি। এ বিষয়টি জনসমক্ষে এনেছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (মিজান চৌধুরী)। সর্বশেষ ২১ অক্টোবর সন্ধ্যায় ব্রঙ্কসে আলআকসা পার্টি হলে ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফলভাবে বাস্তবায়ন উপলক্ষে বিশেষ আলোচনা সভা’য় ইমদাদ চৌধুরী এবং মিজান চৌধুরী উপস্থিত হয়ে বক্তব্য দেন। তারা উভয়ে জানান যে, গণতান্ত্রিক রীতি অনুযায়ী ক্ষুব্ধ প্রবাসীদের সাথে আমরাও ছিলাম। তবে মুহম্মদ ইউনূস জঙ্গি-সন্ত্রাসেীদের গডফাদার হিসেবে ১৮ মাসে বাংলাদেশে যেধরনের অরাজক পরিস্থিতি তৈরী করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই হওয়ার কথা। কিন্তু আমরাসহ ক্ষুব্ধ প্রবাসীরা ইউনূসের মত জঙ্গি নই, তাই গণতান্ত্রিক রীতি অনুসরণ করেছি। এ সময় উপস্থিত সকলে বিপুল করতালিতে তাদের অভিনন্দিত করেছেন।

বক্তব্য দিচ্ছেন মিজান চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ সমাবেশে সভাপিতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বাদশা। প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ড. এ কে এ মোমেন। প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল কাদের মিয়া, বঙ্গবন্ধু পরিষদ, নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমেদ এবং সাবেক সেক্রেটারি ফরিদ আলম প্রমুখ। সভাটির সঞ্চালনা ও উপস্থাপনায় ছিলেন ইফজাল চৌধুরি, জুয়েল আহমেদ এবং শেখ জামাল। বক্তারা ইউনূসের আচরণের কঠোর সমালোচনা করে বলেন, ইউনূসের পদাঙ্ক অনুসরনকারী তারেকের সরকারও জনগণের সাথে ভন্ডামী করছে। তাই, ইউনূসের মত তারেকের বিরুদ্ধেও প্রতিরোধ অব্যাহত রাখতে বলে অনেকে মন্তব্য করেছেন।

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us