অজিৎ ভৌমিক
প্রিন্ট
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ২:২৮ অপরাহ্ণ
বক্তব্য রাখছেন দীপা নাথ । ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টি ফোর ডটকম।
অজিৎ ভৌমিক
অন্ধকারের ওপর আলো, অশুভ শক্তির ওপর শুভ শক্তি এবং অজ্ঞতার ওপর জ্ঞানের বিজয়ের প্রতীক হিসেবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে দিওয়ালি বা দীপাবলি উদযাপনের ব্যাপক প্রস্তুতি চলছে। সে আলোকে ২৬ অক্টোবর সোমবার নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ে হিন্দু মন্দিরের সুপরিসর মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠান হয়েছে। । এটি মূলত ছিল আলোর উৎসব-যাকে চিত্রিত করা হয় অশুভকে পাশে ঠেলে সুন্দর-সুপথে পরিচালিত হবার পাথেয় হিসেবে। এবং আলো জ্বালিয়ে নাচ আর গানে গানে মানবতার জন্যে নিজেদের নিবেদিত রাখার সংকল্প ব্যক্ত করা হয়। নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মত। ড. হরি শুক্লা অতিথিগণকে পাশে নিয়ে প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির উদ্বোধন ঘো্ষণা করেন।
এওয়ার্ড প্রদান করা হয় বেদান্ত সোসাইটিকে । ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টি ফোর ডটকম।
কম্যুনিটির সামগ্রিক কল্যাণে বিশেষ অবদানের স্বীকতি জানাতে একটি সেবামূলক সংগঠন ও তিন ব্যক্তিকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করা হয়। সংগঠনটি হচ্ছে রীনা সাহার নেতৃত্বাধীন বাংলাদেশ বেদান্ত সোসাইটি। ব্যক্তিরা হলেন চিকিৎসা এবং সমাজসেবায় ড. রাজ ভায়ানি, শিক্ষা এবং প্রযুক্তিতে ড. রাজন থ্যাপালিয়া এবং স্বাস্থসেবা ও কম্যুনিটি সার্ভিসে নাগাথিপান মহালিঙ্গাম। এগুলো হস্তান্তর করেন স্টেট সিনেটর জন লু, স্টেট এ্যাসম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ এবং আয়োজক সংগঠন ‘নিউ আমেরিকান ভোটার্স এসোসিয়েশন’র সভাপতি দীপা নাথ।
এওয়ার্ড প্রদান করা হয় আরুশি দাসকে । ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টি ফোর ডটকম।
প্রায় একইসময়ে নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী আরুশি দাস, অক্ষতা নাগাথিপানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিরা।
এ সময় বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, লেখক-সাংবাদিক ও সম্পাদক নাঈম নিজাম, জেনোসাইড একাত্তরের প্রতিষ্ঠাতা ড. প্রদীপ কর, নিউইয়র্ক পুলিশে প্রাইভেট ডিটেক্টর শক্তিগুপ্ত, ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের অন্যতম প্রতিষ্ঠাতা বিদ্যুৎ সরকার এবং ইউনাইটেড হিন্দুজ’র নেতা শ্যামল চক্রবর্তী।
অনুষ্ঠানে বক্তব্যকালে হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট দীপা নাথ সকলের সুস্বাস্থ্য এবং দিওয়ালির আমেজে মানবিকতায় পরিপূর্ণ জীবন প্রত্যাশা করেন।
ডিনার নিচ্ছেন অতিথিরা । ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টি ফোর ডটকম।
লিন্ডা রামপারটাব এবং ভেরনিকা স্পেন্সারের যৌথ সঞ্চালনায় এ উৎসবে স্বাগত বক্তব্য দেন নাভার নির্বাহী পরিচালক তাইবা আহমেদ। দিওয়ালির তাৎপর্য আলোকে কথা বলেন কংগ্রেসম্যান টম সোয়াজি, স্টেট সিনেটর জন লু, স্টেট এ্যাসম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দীলিপ নাথ এবং দীলরাজ বাচ্চু।
কংগ্রেসম্যান টম সোয়াজির সাথে নেতৃবৃন্দ । ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টি ফোর ডটকম।
দীর্ঘসময় ধরে চলা এই অনুষ্ঠানে আগত সকলের মধ্যে সুস্বাদু ডিনার পরিবেশিত হয় অত্যন্ত সুশৃঙ্খলভাবে নাভা এবং ‘সাউথ এশিয়ান্স অব নিউইয়র্ক’র কর্মীগণের সমন্বয়ে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24