অনলাইন ডেস্ক
প্রিন্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৯:৩৫ পূর্বাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির সমাবেশে জহিরউদ্দিন স্বপন। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
আনিসুর রহমান
নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে ১৩ নভেম্বর সন্ধ্যায় Ôজাতীয় বিপ্লব ও সংহতি দিবসÕ উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা এবং পরবর্তীতে একদলীয় ÔবাকশালÕর শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল এক অধ্যায়ে অধিষ্ঠিত হয়ে আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এ সমাবেশ থেকে আমি গভীর শ্রদ্ধায় স্মরণের পর সেই মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করছি।
দেশ এবং প্রবাসেও সৃষ্ট উদ্বেগ-উৎকন্ঠার পরিপ্রেক্ষিতে মন্ত্রী মর্যাদার বিএনপির এই নেতা স্বপন প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি-বিনিময় চুক্তি রয়েছে। সে অনুযায়ী তারা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে সমর্পণ করবে বলে আশা করছি। কারণ, শেখ হাসিনা হচ্ছেন মানবতা-বিরোধী অপরাধে মৃত্যুদন্ডে দন্ডিত একজন পলাতক আসামী।
জহিরউদ্দিন স্বপন প্রবাসের নেতা-কর্মীগণকে চোখ-কান খোলা রেখে যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন।
স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জসিমউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনা ও পরিচালনায় এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুর আলম বাবুল। বিশেষ অতিথি ছিলেন
ব্যারিষ্টার নওশাদ জমির এম পি। গেস্ট অব অনর ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান। অতিথির মধ্যে আরো ছিলেন বিএনপির চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, এম এ সবুর, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, বিএনপি নেতা কাজী আজম, সৈয়দা মাহমুদা শিরিন, কাজী আসাদউল্লাহ, যুক্তরাষ্ট্র জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গির শহিদ সোহরাওয়ার্দি, আসমা আকতার, নীরা রাব্বানী, ষ্টেট বি এন পির সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, আমিনুল ইসলাম চৌধুরী এবং বদরুল হক আযাদ।
সভাপতির সমাপনী বক্তব্যে জসিমউদ্দিন সমাবেশকে সাফল্যমন্ডিত করতে সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানিয়েছেন ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির সমাবেশে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
ব্রুকলীন, ব্রঙ্কস, কুইন্স থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মীর এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন আশরাফ হোসেন, দেওয়ান কাউসার, এবাদ চৌধুরী, এ আর মাহবুবুল হক, আবদুল্লাহ, মনিরুল ইসলাম, শাহেদা আকতার প্রমুখ।
Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24