পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস স্মরণ সমাবেশ

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:১৩ অপরাহ্ণ

পূর্বাঞ্চলীয় আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবস স্মরণ সমাবেশ

 

প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন ড. এ কে এ মোমেন।

এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম

৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা ৮ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল শাখা)’র এ সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক ড. প্রদীপ কর। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের অন্যতম যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী। আয়োজনে সকলকে স্বাগত জানিয়ে প্রেক্ষাপট উপস্থাপন করেন অপর যুগ্ম আহবায়ক আবুল হাসিব মামুন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে এ মোমেন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, নারী সংগঠক হোসনেআরা, প্রবীন সাংবাদিক মো. ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী, ফারুক হোসাইন, মকবুল হোসাইন, শওকত আকবর রীচি, ইসমাইল খান আনসারী প্রমুখ ।

বক্তারা পঁচাত্তরের ৩ নভেম্বর ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার নেপথ্য ঘটনাবলি এবং সেটি ছিল ১৫ আগস্টে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার ধারাবাহিক একটি পরিক্রমা। অর্থাৎ মুক্তিযুদ্ধে পরারজিত শক্তির উত্থান ঘটানোর অভিপ্রায়ে আওয়ামী লীগের পরীক্ষিত নেতৃবৃন্দকে বেছে বেছে হত্যা করা হয়েছে। বক্তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন, চব্বিশের জুলাই-আগস্টে পুনরায় জঙ্গি-সন্ত্রাসীদের আবির্ভাব ঘটেছে বাংলাদেশে এবং একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের মত রাজাকার-আলবদর-আল শামসের আদলে জামাত-শিবির-বিএনপি-ছাত্রদল-যুবদল আর এনসিপি বাংলাদেশকে আওয়ামী লীগ শুন্য করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এহেন অবস্থার অবসানে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই হচ্ছে এবারের জেলহত্যা দিবসের আহবান।

বক্তব্য দিচ্ছেন ফরিদা ইয়াসমিন।

বক্তারা বলেন, বাংলাদেশের গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই। ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে অফিস থেকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। এরপর তাকে সেই চব্বিশের হত্যাকান্ডের আসামী হিসেবে জেলে পাঠানো হয়েছে। এর আগে আরো কয়েকজনকে মিথ্যা মামলায় জেলে নেয়া হয়েছে। সত্য প্রকাশে আগ্রহী শতশত সাংবাদিক বরখাস্ত হয়েছেন কিংবা তাদের মিডিয়া এ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের ঘটনা ঘটেছে। বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে মিডিয়ার বিরুদ্ধে এমন বর্ববরতা আর কখনো ঘটেনি বলে বক্তারা মন্তব্য করেন। সাংবাদিক নেতা ফরিদা ইয়াসমিন এবং শাবান মাহমুদ প্রবাসের সকল সাংবাদিকের প্রতি উদাত্ত আহবান রেখেছেন বাংলাদেশের নাজুক পরিস্থিতির তথ্য আন্তর্জাতিক মহলকে যথাযথ অবহিত করতে।

বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করে গত ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেটির গ্রহণযোগ্য নেই কোথাও-এমন মন্তব্য করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেন বলেন, গণতন্ত্রের নামে তামশা চলছে। ইউনূসের অপশাসনের মত তারেক রহমানের নেতৃত্বে তা অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই, আইনের শাসন বলতে কিছুই নেই, দুর্নীতি–চাঁদাবাজিতে অতীষ্ঠ জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায়।

পঁচাত্তরের ন্যায় গত দু’বছরেও জেলখানায় ডজনখানেকের অধিক আওয়ামী লীগ নেতা হত্যার শিকার হয়েছেন। এহেন পরিস্থিতির অবসানে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিকল্প নেই বলে বক্তারা উল্লেখ করেন। সভাপতির সমাপনী বক্তব্যে ড. প্রদীপ কর সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশীল থাকার জন্যে। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন এম এ করিম জাহাঙ্গির, শাহ বখতিয়ার হোসেন, মিয়া জাকির, আখতার হোসেন, হাকিকুল ইসলাম খোকন, সালেহা ইসলাম-সহ শ্রমিক লীগ, যুবলীগি, মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Facebook Comments Box

Posted ৯:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us