এনওয়াইভয়েস২৪ ডটকম
প্রিন্ট
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৫:০০ অপরাহ্ণ
![]()
এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম
৩১ ডিসেম্বরের মধ্যেই বাংলাদশে ফেরার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ নভেম্বর বলেছেন, অবিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দায়েরকৃত সকল মামলা উঠিয়ে নেয়ার পর গ্রেফতারকৃতদের মুক্তি, শিশু হত্যাসহ বহুবিধ অন্যায়-অনাচারের জন্যে মৃহম্মদ ইউনূসের বিচার দাবি করছি। নিরাপত্তার দাবি জানিয়েছেন তার অনুপস্থিতিতে চলা বিচারে যে রায় দেয়া হয়েছে তাকে চ্যালেঞ্জের জন্যে এবং আপিল পরিচালনায় দেশ ও বিদেশের আইনজীবীর নিশ্চয়তা।
নয়াদিল্লীতে দলীয় সভাপতি শেখ হাসিনার সাথে সাক্ষাতের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী বার্তা সংস্থা ‘এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম’কে আরো জানান, নেত্রী শারিরীকভাবে খুবই ভালো আছেন। চব্বিশের জুলাইয়ের আগের মতোই দেখলাম।
বিপদগ্রস্ত নেতা-কর্মীদের ব্যাপারে উদ্বেগ প্রকাশের পাশাপাশি একাত্তরের হায়েনাদের উত্তরসূরি হিসেবে ক্ষমতা দখলকারি জঙ্গিদের বর্বরতার ভিকটিমদের পরিবারকে বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।
ইমদাদ চৌধুরীর সাথে ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী সহ ৫ জন। শেখ হাসিনার সাথে একইসময়ে আরো সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আব্দুস সামাদ আজাদ-সহ ৯ জন। ইমদাদ চৌধুরী উল্লেখ করেছেন, কম্বোডিয়া, লন্ডন এবং বাংলাদেশ থেকেও আওয়ামী লীগের তিন নেতা ছিলেন।
‘ঢাকার গণভবনে পরম আতিথেয়তায় দুপুর অথবা সন্ধ্যায় যেভাবে খাইয়েছেন, একই পরিবেশে আপার সাথে খাবার খেয়েছি সকলে’-একথা বলেন ইমদাদ চৌধুরী। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশে ফেরার ঘোষণার পরই নিউইয়র্কে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ হাসিনার সফরসঙ্গি হতে আগ্রহীদের তালিকার কাজ শুরু হয়েছে। সে সব বিষয়েও জননেত্রীকে অবহিত করেছেন ইমদাদ ও চঞ্চল। আরো উল্লেখ্য, গত দু’বছরে নিউইয়র্ক থেকে নয়াদিল্লী গিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেশ ক’বার সাক্ষাত করেছেন বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী। এছাড়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, ড. প্রদীপ কর, এডভোকেট শাহ বখতিয়ার প্রমুখ। তবে এবারের সাক্ষাতের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কারণ, ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণার আলোকে বহির্বিশ্বে নেতা-কর্মীরা সরাসরি দিক-নির্দেশনা চাচ্ছেন-যা টেলিফোনে নিরাপদ হয় না।
অপরদিকে, নয়াদিল্লীতে নির্ভরযোগ্য কয়েকটি সূত্রে বার্তা সংস্থা ‘এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম’ জানতে পেরেছে যে, শেখ হাসিনা যেভাবে ভারতে এসেছেন, ঠিক একইভাবে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে এবং ভয়হীন চিত্তে আপিল আবেদনের প্রক্রিয়া অবলম্বনের নিশ্চয়তা চাচ্ছেন মোদি প্রশাসন। এটা হচ্ছে ন্যূনতম শর্ত তারেক রহমানের প্রতি। এ নিয়ে যতবেশী কালক্ষেপণ করা হবে তত লাভবান হবেন শেখ হাসিনা। বাংলাদেশ সরকার চীন এবং পাকিস্তানের মদদ পাচ্ছে বলে ভারতকে পাত্তা দিতে চাচ্ছে না। এ বিষয়টিও নয়াদিল্লী প্রশাসনের অগোচরে নেই। সবকিছু মিলিয়ে সামনের ২/৩ সপ্তাহে বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি নির্ধারিত হবে বলে কূটনীতিকরা মনে করছেন।
Posted ৫:০০ অপরাহ্ণ | শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24