বিএনপি-জামাতের সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ

অজিৎ ভৌমিক   প্রিন্ট
শনিবার, ২১ নভেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : ৯:২৭ অপরাহ্ণ

বিএনপি-জামাতের সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ

সমাবেশের সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

(অজিৎ ভৌমিক/এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম)

বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মদদে অসহায় মানুষদের প্রকাশ্যে পিটিয়ে/কুপিয়ে হত্যা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ শেষে পুড়িয়ে দেয়া, নারীদের পাশবিক অত্যাচারের জঘন্য পরিস্থিতির অবসানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কামনায় ২১ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা একটি বিক্ষোভ-সমাবেশ করেছেন। এ সমাবেশে নড়াইলে বিএনপি-জামাত-এনসিপির লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান প্রচন্ড ক্ষুব্দ চিত্তে উল্লেখ করেন, সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণকারি তারেক রহমানের প্রকাশ্য নির্দেশনায় সারা দেশে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। পুলিশ পাহাড়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করা হচ্ছে। মা-বোনদের সম্ভ্রম কেড়ে নেয়ার ঘটনা ঘটছে প্রকাশ্যে। বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করে মূলত: আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের নিরাপদ আস্থানা হিসেবে পরিণত করার নীল নক্শার বাস্তবায়ন ঘটানো হচ্ছে। এহেন পরিস্থিতির অবসানে আমরা মার্কিন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির আলোকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে আরো বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম বাদশা, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি এডভোকেট রকিব উদ্দিন মন্টু, সেক্রেটারি এডভোকেট মিয়া জাকির, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি সেবুল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এইচ এম ইকবাল এবং সেক্রেটারি সৈয়দ কিবরিয়া জামান, আওয়ামী লীগ নেতা মমতাজ শাহনাজ, শাহানারা রহমান প্রমুখ।

এদিকে, ২২ নভেম্বর রোববার বিকেল ৪টায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় বাংলাদেশের অমানবিক পরিস্থিতির অবসানে বিশ্ববাসীর হস্তক্ষেপ কামনায় আরো দুটি সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। এর একটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পূর্বাঞ্চলীয় শাখা এবং অপরটি অনুষ্ঠিত হবে ইউনাইটেড হিন্দুজ অব ইউএসএর পক্ষ থেকে।

Facebook Comments Box

Posted ৯:২৭ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us