এনওয়াইভয়েস২৪ ডটকম
প্রিন্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৩:৪৩ অপরাহ্ণ
এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম
ওয়ার্ক পারমিট থাকা সত্বেও আইস গ্রেফতার করেছে মেয়ে এবং বাবাকে। জেএফকে এয়ারপোর্টে গ্রেফতার করেছেন আরেক বাংলাদেশী, তারও ওয়ার্ক পারমিট রয়েছে। এ তিনজনই ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর এসাইলাম প্রার্থনা করেছেন। তবে সে সময়ে তাদের ভিসার মেয়াদ ফুরিয়ে গিয়েছিল। আর এটাই হচ্ছে গ্রেফতারের কারণ। আইস (ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস অ্যানফোর্সমেন্ট) তথা ইমিগ্রেশন পুলিশ এখোন টার্গেট করেছে ভিসার মেয়াদ লংঘিত হওয়া অভিবাসীগণকে।
এ ব্যাপারে ‘আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন’র পরিচালক এবং খ্যাতনামা এটর্নী মঈন চৌধুরী জানান, মোহাম্মদ ইসলাম নিউইয়র্ক থেকে মিশিগানে যাবার সময় জেএফকে এয়ারপোর্টে আইস কর্তৃক গ্রেফতার হয়েছেন। ট্যুরিস্ট ভিসার সময় অতিবাহিত হবার পর এসাইলামের আবেদন করেছিলেন। এখোন তাকে মুক্ত করতে কঠিন ফাইট করতে হবে ইমিগ্রেশন কোর্টে।
অপরদিকে, সিয়াটল এয়ারপোর্টে গ্রেফতার হয়েছেন মেক্সিকো থেকে ট্যুরিস্ট ভিসায় আসা রিকার্ডে লরেডো এবং তার কন্যা সোফিয়া হেমান্ডেজ মেজিয়া। তারা আলাস্কা এয়ারলাইন্সে ক্যালিফোর্নিয়ায় ফ্যামিলি ট্যুরে যাচ্ছিলেন। আইস জানায়, তারা ভিসার মেয়াদ ফুরিয়ে যাবার পর এসাইলাম প্রার্থনা করেছেন। এখোন তারো ওয়ার্ক পারমিট পেলেও পুরনো অপরাধের খেসারত দিতেই হবে।
এ অবস্থায় এসাইলাম প্রার্থনাকারি সকলের মধ্যেই ভীতির সঞ্চার ঘটেছে। সংশ্লিষ্টরা যাতে নিজ নিজ এটর্নীর সেলফোন নম্বরসহ প্রয়োজনীয় ডক্যুমেন্ট সাথে রাখেন।
এর আগে বাফেলো, লসএঞ্জেলেস, আটলান্টা, মায়ামি, ডেট্রয়েট, ডালাস, হিউস্টন, প্যাটারসন, ফিলাডেলফিয়াসহ বিভিন্ন স্থান থেকে আইসের অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশীদের কয়েকজন প্যারলে মুক্তি পেয়েছেন বলে এটর্নী মঈন চৌধুরী বার্তা সংস্থা এনওয়াইভয়েসকে জানিয়েছেন।
Posted ৩:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24